Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বৃহস্পতিবার   ০৫ মার্চ ২০২৬,   ফাল্গুন ২১ ১৪৩২

আই নিউজ প্রতিবেদক

প্রকাশিত: ১৬:৪০, ১ জুলাই ২০২৪
আপডেট: ১৮:৫৯, ১ জুলাই ২০২৪

অনলাইনে জ/ঙ্গি তৎপরতা পুলিশের জন্য বড় চ্যালেঞ্জ : ডিএমপি কমিশনার

(ডিএমপি) কমিশনার হাবিবুর রহমান। ছবি- সংগৃহীত

(ডিএমপি) কমিশনার হাবিবুর রহমান। ছবি- সংগৃহীত

অনলাইনে জঙ্গি তৎপরতা পুলিশের জন্য বড় চ্যালেঞ্জ বলে মনে করেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার হাবিবুর রহমান। তিনি বলেছেন, অনলাইনের মাধ্যমে স্বল্প সময়ে বেশি মানুষকে সংক্রমিত করা যায়। এক্ষেত্রে পুলিশের তৎপরতার পাশাপাশি সমাজের সব শ্রেণির মানুষকে এগিয়ে আসতে হবে। 

আজ সোমবার (১ জুলাই) সকালে রাজধানীর গুলশানে হলি আর্টিজানে জঙ্গি হামলায় নিহতদের স্মরণে পু্ষ্পস্তবক অর্পণ শেষে সাংবাদিকদের প্রশ্নে তিনি এ কথা জানান।

এসময় ডিএমপি কমিশনার বলেন, এটি আমাদের জন্য একটি বড় চ্যালেঞ্জ। এক্ষেত্রে সবাইকে এগিয়ে আসতে হবে। অভিভাবকদের খেয়াল রাখতে হবে তার সন্তান কীভাবে চলছে, কার সঙ্গে চলছে, কতক্ষণ তার সন্তান মোবাইলে থাকছে, একা একা থাকছে কিনা সবকিছু খেয়াল রাখতে হবে। জঙ্গিবাদ একটি বৈষয়িক সমস্যা। বাংলাদেশও এর থেকে মুক্ত নয়। এরপরেও বাংলাদেশ পুলিশের সিটিটিসি, এটিইউ জঙ্গি দমনে অন্যান্য বাহিনীর দক্ষতা ও দূরদর্শিতা বাংলাদেশকে সুন্দর অবস্থায় রেখেছে। 

তিনি  বলেন, বিভিন্ন দেশে দেখে থাকি, জঙ্গি আক্রমণের পরে অপারেশন হয় কিন্তু বাংলাদেশেই একমাত্র উদাহরণ যে, জঙ্গি আক্রমণ হওয়ার তথ্য পুলিশের কাছে ছিল এবং ইন্টেলিজেন্স পুলিশিং করে জঙ্গিদের অ্যাটাক করতে পেরেছি এবং অনেক ক্ষেত্রেই নির্মূল করতে পেরেছি। বর্তমানে যেকোনো ঘটনার চ্যালেঞ্জ মোকাবিলায় বাংলাদেশ পুলিশের সক্ষমতা রয়েছে। আশা করি, চলমান শান্তিপূর্ণ অবস্থা সংরক্ষণ করতে সক্ষম হবো।

আই নিউজ/এইচএ 

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়