Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বৃহস্পতিবার   ০৫ মার্চ ২০২৬,   ফাল্গুন ২১ ১৪৩২

আই নিউজ ডেস্ক

প্রকাশিত: ১৮:৫০, ১৫ জুলাই ২০২৪

রাজু ভাস্কর্য দখলে নিল ছাত্রলীগ 

রাজু ভাস্কর্যের পাদদেশে জড়ো হয়ে অবস্থান নিয়েছেন ছাত্রলীগের নেতা-কর্মীরা। ছবি- সংগৃহীত

রাজু ভাস্কর্যের পাদদেশে জড়ো হয়ে অবস্থান নিয়েছেন ছাত্রলীগের নেতা-কর্মীরা। ছবি- সংগৃহীত

ছাত্রলীগের হা/ম/লার পর ছত্রভঙ্গ হয়ে গেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) কোটাবিরোধী আন্দোলনকারী শিক্ষার্থীরা পলাশী, নীলক্ষেত, জগন্নাথ হল ও শহীদ মিনারসহ ঢাকা মেডিকেল কলেজের ইমারজেন্সি গেটে ছড়িয়ে ছিটিয়ে পড়েছেন তারা। এরপর আর এখনো সংগঠিত হতে পারেনি আন্দোলনকারীরা। রাজু ভাস্কর্যের পাদদেশে জড়ো হয়ে অবস্থান নিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা মহানগর উত্তর, দক্ষিণ ও সাত কলেজ শাখা ছাত্রলীগের নেতা-কর্মীরা।

বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন বলেন, রাজু ভাস্কর্যের সামনে আমাদের নেতাকর্মীরা সমবেত হচ্ছেন। এখান থেকে আমরা আমাদের পরবর্তী কর্মসূচি ঘোষণা করব। আমরা সুস্পষ্টভাবে বলছি, শিক্ষাপ্রতিষ্ঠানে যারা নৈরাজ্য তৈরি করতে চায়, রাজাকারদের তোষণ করার রাজনীতি যারা বাংলাদেশে বাস্তবায়ন করতে চায়, তাদের বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ রয়েছি। বাংলাদেশ ছাত্রলীগ অনেক দায়িত্বশীলতার পরিচয় দিয়েছে, বিনয়ের পরিচয় দিয়েছে, যৌক্তিক পরিকল্পিত উপায়ে সমস্যা সমাধানের জন্য শিক্ষার্থীদের আহ্বান জানিয়েছে।

এর আগে বিকেল ৩টার দিকে বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যে আন্দোলনকারী শিক্ষার্থীদের সমাবেশস্থলে খবর ছড়ায় বিজয় একাত্তর হলে আন্দোলনকারী শিক্ষার্থীদের আটকে রাখা হয়েছে এবং হামলা হয়েছে। এতে উত্তেজিত কতিপয় শিক্ষার্থী সেখান থেকে বিজয় একাত্তর হলের দিকে মিছিল নিয়ে যেতে থাকেন। সেখানে ছাত্রলীগ নেতাকর্মীদের সঙ্গে আন্দোলনকারীদের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। ছাত্রলীগের নেতাকর্মীদের ধাওয়ায় এক পর্যায়ে আন্দোলনকারীরা নীলক্ষেত ও পলাশীর দিকে সরে যান। এরপরই ছাত্রলীগ রাজু ভাস্কর্যের সামনে অবস্থান নেয়।

আন্দোলনকারী শিক্ষার্থীরা যেন টিএসসি এলাকায় অবস্থান নিতে না পারে সেজন্য বিকেল ৪টা ৪৫ মিনিটে রাজু ভাস্কর্যের সামনে থেকে ছাত্রলীগের একটি অংশকে সুফিয়া কামাল হলের দিকে ও আরেকটি অংশকে শাহবাগের দিকে অবস্থান নিতে নির্দেশ দেওয়া হয়। একই সঙ্গে ছাত্রলীগের নারী শিক্ষার্থীদের মধুর ক্যান্টিনে অবস্থান নিতে বলা হয়। এসব নির্দেশনা দেওয়ার সময় ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেন উপস্থিত ছিলেন।

অন্যদিকে রাজু ভাস্কর্য ও টিএসসি এলাকার নিয়ন্ত্রণ হারালেও বেগম রোকেয়া হলের ভেতর থালা-বাটি পিটিয়ে কোটা সংস্কারের দাবিতে স্লোগান দিচ্ছেন আন্দোলনকারী ছাত্রীরা।

আই নিউজ/এইচএ 

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়