নিজস্ব প্রতিবেদক
সমকালের ভারপ্রাপ্ত সম্পাদক মুস্তাফিজ শফী করোনা আক্রান্ত
ফাইল ছবি
দৈনিক সমকালের ভারপ্রাপ্ত সম্পাদক মুস্তাফিজ শফি ও তার স্ত্রী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। রোববার দুজনের নমুনা পরীক্ষার রিপোর্টে ফল পজিটিভ আসে।
সোমবার মুস্তাফিজ শফি নিজে এক বার্তায় এ তথ্য জানান।
তিনি বলেন, দুঃখের সঙ্গে জানাচ্ছি, আমি এবং আমার স্ত্রী দুজনেই করোনা পজিটিভ হয়েছি। আমাদের অবস্থা খুব একটা খারাপ না। বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালের তত্ত্বাবধানে পরীক্ষা-নিরীক্ষা এবং চিকিৎসা চলছে। এছাড়াও একদল বিশেষজ্ঞ চিকিৎসক সার্বক্ষণিক খোঁজ-খবর নিচ্ছেন। আমাদের জন্য দোয়া করবেন।
সমকালের একজন জ্যেষ্ঠ প্রতিবেদক জানান, বাসাতেই আইসোলেশনে থেকে চিকিৎসা নিচ্ছেন মুস্তাফিজ শফি ও তার স্ত্রী।
এর আগে সমকালের নগর সম্পাদক ও সাংবাদিক নেতা শাহেদ চৌধুরী করোনাভাইরাসে আক্রান্ত হন। তিনি বর্তমানে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
আইনিউজ/এসবি
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক























