ঢাকা
প্রকাশিত: ২০:১৩, ১৫ জুন ২০২০
আপডেট: ২০:১৯, ১৫ জুন ২০২০
আপডেট: ২০:১৯, ১৫ জুন ২০২০
যাত্রী না থাকায় কমছে ট্রেনের সংখ্যা
করোনাভাইরাসের কারণে বাস, ট্রেন, লঞ্চসহ সব ধরণের গণপরিবহনে যাত্রী সংকট দেখা দিয়েছে। তাই এবার যাত্রী কম থাকায় ট্রেনের সংখ্যা কমানো হবে বলে জানিয়েছে বাংলাদেশ রেলওয়ে।
সোমবার (১৫ জুন) বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক মো. শামসুজ্জামান বিষয়টি জানান। তিনি বলেন, ‘আমরা আপাতত ট্রেনের সংখ্যা বাড়াব না। যাত্রী সংকট থাকায় আমরা দুটি ট্রেন কমিয়ে ফেলতে পারি।’
আগামী ৩০ জুন পর্যন্ত সীমিত আকারে বাস, ট্রেন, লঞ্চসহ সব ধরণের গণপরিবহন চলাচলের অনুমতি দিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ। সোমবার এ বিষয়ে একটি পরিপত্র জারি করা হয়েছে। এর কয়েক ঘণ্টার মধ্যে রেলের মহাপরিচালক ট্রেনের সংখ্যা না বাড়ানোর সিদ্ধান্তের কথা জানান।
প্রথম পর্যায়ে আটটি আন্তঃনগর ট্রেন ধারণ ক্ষমতার অর্ধেক যাত্রী নিয়ে চলতে শুরু করে। ৩ জুন থেকে আরও ১১টি ট্রেন চালু হয়। স্টেশনে ভিড় এড়াতে টিকিট কেবল অনলাইনেই বিক্রি হচ্ছে।
আইনিউজ/এসডিপি
আরও পড়ুন
জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
সর্বশেষ
জনপ্রিয়























