ঢাকা, শুক্রবার ০৪ সেপ্টেম্বর ২০২৬,   ভাদ্র ২০ ১৪৩৩

ঢাকা

প্রকাশিত: ২০:৪৩, ১৫ জুন ২০২০

করোনা কেড়ে নিল আরও দুই পুলিশ সদস্যের প্রাণ

প্রানঘাতী করোনাভাইরাস কেড়ে নিল আরও দুই পুলিশ সদস্যকে। তাদের একজন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) খিলগাঁও থানার উপপরিদর্শক (এসআই) এস এম মুকুল মিয়া (৫৫), অন্যজন ডিএমপির উত্তরার আজমপুর পুলিশ ফাঁড়ির কনস্টেবল মো. আবুল হোসেন আজাদ (৫৮)।

সোমবার (১৫ জুন) বেলা ১১ টার দিকে রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চলে পুলিশের ভাড়া করা বেসরকারি ইমপালস হাসপাতালে মারা যান এস এম মুকুল মিয়া। অন্যদিকে ভোরে রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান আবুল হোসেন।

ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার মো. ওয়ালিদ হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, ডিএমপির এই দুই সদস্য করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

এসআই মুকুল মিয়ার বাড়ি গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থানার চরকুলী গ্রামে। তিনি স্ত্রী, তিন কন্যা, এক পুত্রসহ অনেক আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

আর কনস্টেবল আবুল হোসেনের বাড়ি নেত্রকোনা জেলার মদন থানার জয়পাশায়। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই কন্যাসহ আত্মীয়-স্বজন রেখে গেছেন। দুই পুলিশ সদস্যের মরদেহ পুলিশের উদ্যোগে নিজ নিজ গ্রামের বাড়িতে পাঠানো হয়েছে।

এই নিয়ে দেশে করোনা আক্রান্ত হয়ে মোট ২৬ জন পুলিশ সদস্য মারা গেছেন। যাদের মধ্যে ১২ জনই ডিএমপির।

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়