ঢাকা, শুক্রবার ০৪ সেপ্টেম্বর ২০২৬,   ভাদ্র ২০ ১৪৩৩

চট্টগ্রাম

প্রকাশিত: ২১:১২, ১৫ জুন ২০২০

সুস্থ হয়ে বাড়ি ফিরে গেলেন আল্লামা শফি

সুস্থ হয়ে উঠেছেন হাটহাজারী মাদ্রাসার হেফাজত আমির আল্লামা শাহ আহমদ শফি। সোমবার (১৫ জুন) দুপুরে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল (চমেক) থেকে ছাড়পত্র দেওয়া হলে বিকেলে তাকে মাদ্রাসায় তার বাসভবনে নেওয়া হয় ।   

তথ্যটি নিশ্চিত করেছেন, চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার এস এম হুমায়ুন কবির । তিনি বলেন, শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় যাবতীয় পরীক্ষা-নিরীক্ষা করার পর আজ দুপুর ২টায় উনাকে হাসপাতাল থেকে রিলিজ দেওয়া হয়। বর্তমানে তিনি আশঙ্কামুক্ত। যেসব অসুস্থতা নিয়ে উনি হাসপাতালে ভর্তি হয়েছিলেন সেগুলো এখন আর নেই।

গত ৭ জুন (রবিবার)  রাত ৮টার দিকে বার্ধক্যজনিত জটিলতাসহ শ্বাসকষ্ট নিয়ে তাকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয় হাটহাজারী আল-জামিয়াতুল দারুল উলুম মঈনুল ইসলাম মাদ্রাসার এই মহাপরিচালককে। সেখানে ১৫ দিন ধরে চিকিৎসাধীন থাকার পর আজ সুস্থ হয়ে বাড়ি ফিরে গেলেন।

এ ব্যাপারে হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব মঈনুদ্দিন রুহী জানান, হুজুর এখন পুরোপুরি সুস্থ। আজকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়ার পর বিকেলে উনাকে মাদ্রাসায় নিয়ে আসা হয়েছে।'

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়