ঢাকা
প্রকাশিত: ১১:৫৪, ১৬ জুন ২০২০
আজ দুবাই থেকে ফিরলেন শতাধিক বাংলাদেশি
ইউএস-বাংলার একটি বিশেষ ফ্লাইটে করে মঙ্গলবার(১৬ জুন) দুবাই থেকে দেশে ফিরলেন আরও ১৫৮ বাংলাদেশি। এদের সবাই করোনাভাইরাসের কারণে সেখানে আটকে ছিলেন।
ইউএস-বাংলার জেনারেল ম্যানেজার কামরুল ইসলাম জানান, মঙ্গলবার দুবাই থেকে স্থানীয় সময় রাত ১২টা ২১ মিনিটে ১৫৮ জন যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশে উড্ডয়ন করে এবং সকাল ৭টা ১৩ মিনিটে ঢাকায় অবতরণ করে।
দুবাইয়ে আটকে পড়া বাংলাদেশিদের ফিরিয়ে আনার সুবিধার্থে বাংলাদেশ বিমান বাহিনী ওয়েলফেয়ার ট্রাস্টের তত্ত্বাবধানে ইউএস-বাংলা এয়ারলাইন্স বোয়িং ৭৩৭-৮০০ এয়ারক্রাফট দিয়ে বিশেষ ফ্লাইটটি পরিচালনা করেছে বলেও জানান তিনি।
দুবাই থেকে প্রত্যেক যাত্রীর করোনাভাইরাস নেগেটিভ সার্টিফিকেট নিয়ে ভ্রমণ এবং ২ জোড়া ডিসপোসিবল গ্লাভস এবং মাস্ক রাখার বাধ্যবাধকতা ছিল।
আইনিউজ/এসডিপি
আরও পড়ুন
জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
সর্বশেষ
জনপ্রিয়























