ঢাকা
প্রকাশিত: ১২:৪২, ১৬ জুন ২০২০
ব্যাংক লেনদেনের সময়সূচীতে আবারো পরিবর্তন
আবারো ব্যাংক লেনদেনের সময়সূচিতে পরিবর্তন এনেছে কেন্দ্রীয় ব্যাংক। এখন থেকে সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত চলবে ব্যাংক লেনদেন।
সোমবার (১৫ জুন) বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব অফ-সাইট সুপরভিশন থেকে এ সংক্রান্ত নির্দেশনা দিয়ে একটি সার্কুলার জারি করেছে।
তবে লেনদেন পরবর্তী ব্যাংকের আনুষঙ্গিক কার্যক্রম সম্পাদনের জন্য ব্যাংকের শাখা ৪টা পর্যন্ত খোলা রাখা যাবে।
তবে মতিঝিল, দিলকুশা, আগ্রাবাদ ও খাতুনগঞ্জ রেড জোনের আওতাভুক্ত হলেও ২টা পর্যন্ত লেনদেন এবং ৩টা পর্যন্ত খোলা রাখা যাবে।
করোনা সংক্রমণ মাত্রার ওপর ভিত্তি করে বিভিন্ন এলাকাকে সরকার লাল (রেড), হলুদ (ইয়েলো) ও সবুজ (গ্রিন) জোনে ভাগ করছে। লাল ও হলুদ জোনে সাধারণ ছুটি থাকবে বলে ঘোষণা দিয়েছে সরকার। এ পরিপ্রেক্ষিতে ব্যাংক লেনদেনের সময়সূচিতে আবারও পরিবর্তন এনেছে কেন্দ্রীয় ব্যাংক।
স্বাস্থ্য অধিদপ্তর সিটি কর্পোরেশন জেলা প্রশাসক কর্তৃক ঘোষিত রেড জোন (উচ্চ ঝুঁকিপূর্ণ এলাকা) এলাকায় অবস্থিত তফসিলি ব্যাংকের শাখা সাধারণভাবে বন্ধ থাকবে।
তবে শাখা খোলা রাখার সংক্রান্ত বিষয়ে সংশ্লিষ্ট প্রশাসনের ভিন্নরূপ কোনো নির্দেশনা থাকলে সীমিত জনবলের মাধ্যমে সকাল ১০টা হতে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত সীমিত লেনদেন করতে পারবে। আর লেনদেন পরবর্তী ব্যাংকের আনুষঙ্গিক কার্যক্রম সম্পাদনের জন্য ব্যাংকের শাখা দেড়টা পর্যন্ত খোলা রাখা যাবে।
সংশ্লিষ্ট প্রশাসনের সহায়তায় এরূপ এলাকায় অবস্থিত ব্যাংকের প্রধান কার্যালয় এবং শাখার কার্যক্রম সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চালু রাখতে হবে, যাতে ব্যাংকের অন্যান্য শাখার কার্যক্রম বিঘ্নিত না হয়।
আইনিউজ/এসডিপি
আরও পড়ুন
জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
সর্বশেষ
জনপ্রিয়























