ঢাকা
প্রকাশিত: ১৩:৪০, ১৬ জুন ২০২০
দেশে করোনায় তরুণদের আক্রান্তের হার বেড়েছে
দেশে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। এরই মধ্যে মোট আক্রান্ত ছাড়িয়েছে ৯০ হাজার। সাথে মৃত্যু বেড়ে ১ হাজার ২০০ ছাড়িয়েছে।
তবে বিশেষজ্ঞরা বলছেন, দেশে তরুণ ও যুবকদের করোনা আক্রান্তের হার বেড়েছে। নমুনা পরীক্ষা করা, ধূমপান, নিয়ম না মানার প্রবণতা, উপাজর্নক্ষম ব্যক্তি, লেখাপড়াসহ নানা কারণে তরুণদের বাইরে যেতে হয় বলে ২১-৪০ বছর বয়সীদের আক্রান্তের হার বেশি। ছাড়া নারী-পুরুষ বিবেচনায় করোনা রোগীদের ২৯ শতাংশ নারী এবং ৭১ শতাংশ পুরুষ। তবে মৃত্যুর হার বেশি ষাটোর্ধ্বদের।
গত ২৩ এপ্রিল স্বাস্থ্য অধিদফতর জানায়, দেশে মোট আক্রান্তের ১০ শতাংশ ষাটোর্ধ্ব। ১৫ শতাংশ ৫১-৬০ বছর বয়সী, ১৮ শতাংশ ৪১-৫০ বছর বয়সী, ২২ শতাংশ ৩১-৪০ বছর বয়সী, ২৪ শতাংশ ২১-৩০ বছর বয়সী এবং ১১-২০ বছর বয়সী আট শতাংশ। এছাড়া ১০ ও দশের নিচেও আক্রান্তের হার তিন শতাংশ।
এর পর ৬ জুন স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, দেশে করোনায় সবচেয়ে বেশি আক্রান্ত হচ্ছেন ২১-৩০ বছর বয়সীরা। তারপরেই রয়েছেন ৩১-৪০ বছর বয়সীরা। এপ্রিলে ২১-৩০ বছর বয়সীদের হার ২৪ শতাংশ থাকলেও এখন সেটা বেড়ে হয়েছে ২৮ শতাংশ। এপ্রিলে ৩১-৪০ বছর বয়সীদের আক্রান্তের হার ২২ শতাংশ থেকে বেড়ে ২৭ শতাংশ হয়েছে।
একই সময়ে ৪১-৫০ বছর বয়সীদের আক্রান্তের হার ১৮ শতাংশ থাকলেও বর্তমানে সেটা ১৭ শতাংশ। ৫১-৬০ বছরের বয়সীদের আক্রান্তের হার এপ্রিলে ১৫ শতাংশ ছিল, চলতি মাসে সেটা হয়েছে ১১ শতাংশ, ১১-২০ বছর বয়সীদের হার এপ্রিলে ছিল ৮ শতাংশ, যেটা এখন ৭ শতাংশ। আবার এপ্রিলে ৬০ বছরের ঊর্ধ্বে যাদের বয়স তাদের আক্রান্তের হার ১০ শতাংশ হলেও এখন সেটা কমে হয়েছে ৭ শতাংশ। আর এক থেকে ১০ বছরের শিশুদের আক্রান্তের হার তিন শতাংশই রয়ে গেছে।
স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা তরুণদের সচেতন ও সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন। তরুণরা কর্মস্থলে বেশি থাকেন। ফলে তাদের বাইরে বেশি বের হতে হয়।
তিনি বলেন, ‘কাজ কিংবা বয়স যে কারণেই হোক, তরুণরা সচেতনতা বা সতর্কতা ঠিকভাবে গ্রহণ করেন না। এজন্য ২১-৩০ এবং ৩১-৪০ বছর বয়সীদের সতর্ক ও সচেতন থাকতে বিশেষভাবে অনুরোধ করছি। আপনাদের কারণে পরিবারের সদস্যরা ঝুঁকিতে পড়তে পারেন।’
এই ব্যাপারে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের সাবেক প্রধান অধ্যাপক ডা. রিদওয়ানুর রহমান বলেন, ‘তরুণরা মাস্ক পরছেন না, সামাজিক দূরত্ব মানছে না, নিয়মিত হাত ধোয়ার মতো স্বাস্থ্যবিধি মেনে চলছেন না। বিশেষ করে সামাজিক দূরত্ব একেবারেই মানছেন না।’
বিশেষজ্ঞরা প্রতিনিয়ত সবাইকে সচেতনতা অবলম্বন করতে বলছেন। এক্ষেত্রে তরুণদের ক্ষেত্রে বেশি জোর দিচ্ছেন। তাই এই সময়ে যারা বাইরে বের হচ্ছেন তারা অবশ্যই মাস্ক ব্যবহার করুন, সামাজিক দূরত্ব মেনে চলুন, বাসায় ফিরে স্বাস্থ্যবিধি মানুন। কেননা অনেক সময় করোনা আক্রান্ত হলেও তরুণরা বেঁচে যেতে পারে, কিন্তু বৃদ্ধদের সে সুযোগ নেই।
আইনিউজ/এসডিপি
আরও পড়ুন
জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
সর্বশেষ
জনপ্রিয়























