ঢাকা, শুক্রবার ০৪ সেপ্টেম্বর ২০২৬,   ভাদ্র ২০ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৪:৩৯, ১৬ জুন ২০২০
আপডেট: ১৪:৪৩, ১৬ জুন ২০২০

দেশে ২৪ ঘণ্টায় নতুন শনাক্ত ৩৮৬২, মৃত্যু ৫৩

দেশে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে ৯৪ হাজার ছাড়াল। গত ২৪ ঘণ্টায় নতুন করে ৩,৮৬২ জনের করোনা শনাক্ত হয়েছে। এই নিয়ে দেশে মোট আক্রান্ত দাঁড়াল ৯৪,৪৮১ জনে।

এরই সাথে ২৪ ঘণ্টায় মারা গেছেন আরও ৫৩ জন। যাদের মধ্যে ৪৭ জন পুরুষ এবং ৬ জন নারী। দেশে নতুনদের নিয়ে মোট মৃত্যু দাঁড়িয়েছে ১২৬২জনে। আক্রান্ত এবং মৃত্যুতে আজ আবারো রেকর্ড গড়ল বাংলাদেশ। 

দেশে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে উঠেছেন ২,২৩৭ জন। দেশে বর্তমানে সুস্থ রোগীর সংখ্যা ৩৬,২৬৪ জন।

দেশের ৬১ টি ল্যাবে ২৪ ঘণ্টায় ১৭,২১৪ টি নমুনা পরীক্ষা করে নতুনদের শনাক্ত করা হয়েছে। 

মঙ্গলবার (১৬ জুন) দুপুর আড়াইটায় দেশের করোনা  পরিস্থিতি নিয়ে অনলাইনে দৈনন্দিন স্বাস্থ্য বুলেটিনে এসকল তথ্য জানিয়েছেন স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

সেখানে তিনি সবাইকে বারবার স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য অনুরোধ করেছেন। কেননা করোনা প্রতিরোধের অন্যতম হাতিয়ার আপনার সচেতনতা।

এদিকে ওয়ার্ল্ডোওমিটারের তথ্য অনুযায়ী, সারাবিশ্বের ৮১ লাখ ২৮  হাজার ৪৯১ জন করোনা আক্রান্ত হয়েছেন। যাদের মধ্যে মারা গেছেন ৪ লাখ ৩৯  হাজার ৪২৭ জন। সুস্থ হয়ে বাড়ি গেছেন বিশ্বের ৪২ লাখ ৪২  হাজার ২৭০  জন।    

আইনিউজ/এসডিপি  

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়