ঢাকা, শুক্রবার ০৪ সেপ্টেম্বর ২০২৬,   ভাদ্র ২০ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৮:২৬, ১৬ জুন ২০২০

‘১৭ এলাকায় লকডাউনের সুনির্দিষ্ট ম্যাপের জন্য অপেক্ষা করছি’

ফাইল ছবি

ফাইল ছবি

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম বলেছেন, ডিএনসিসির ১৭ এলাকা রেড জোন। সেগুলোর কতটুকু অংশ লকডাউন হবে, সে বিষয়ে সুনির্দিষ্ট ম্যাপিংয়ের জন্য আমরা অপেক্ষা করছি। স্বাস্থ্য অধিদফতরের সঙ্গে আমাদের কথা হয়েছে, তারা আমাদের কাল ম্যাপ দেবে, এরপর কাজ শুরু করব। এরপর এলাকাভিত্তিক লকডাউন করা হবে।

মঙ্গলবার এক ভিডিও বার্তায় এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, ‘স্থানীয় সংসদ সদস্য, ভলেন্টিয়ার, কাউন্সিলর, পুলিশসহ সংশ্লিষ্ট সবাই মিলে কাজ করে এটি বাস্তবায়ন করতে হবে। লকডাউন সাধারণ মানুষকে সুরক্ষিত রাখার জন্য, সবাই এতে সহযোগিতা করবে বলে আশা করছি।

ডিএনসিসির মেয়র আরো বলেন, ডিএনসিসির ১৭টি এলাকাকে লকডাউন করা হবে। তবে সুনির্দিষ্টভাবে কোন এলাকাকে রেড জোন করে লকডাউন করা হবে সে বিষয়ে স্বাস্থ্য অধিদফতর আমাকে জানাবে। 

আইনিউজ/এসবি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়