নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: ১৯:৩২, ১৬ জুন ২০২০
ডা. জাফরুল্লাহর নিউমোনিয়া বেড়েছে
করোনাভাইরাস থেকে সেরে উঠলেও গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরীর শারীরিক অবস্থার কিছুটা অবনতি হয়েছে। তার নিউমোনিয়ার পরিমাণ বেড়েছে।
ডা. জাফরুল্লাহর চিকিৎসার দায়িত্বে থাকা অধ্যাপক ডা. ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মামুন মোস্তাফী মঙ্গলবার বিকেলে এ কথা জানিয়েছেন।
গণস্বাস্থ্য কেন্দ্রের ভেরিফায়েড ফেইসবুক পেজে তিনি বলেন, ‘গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরীর স্বাস্থ্যের অবস্থা আজকে কিছুটা চিন্তাযুক্ত। তার নিউমোনিয়ার পরিমাণ বেড়েছে। অবস্থা বিবেচনায় নতুন করে এন্টিবায়োটিক দেওয়ার ব্যবস্থা নেয়া হয়েছে।
ডা. জাফরুল্লাহ সকলের দোয়া চেয়েছেন যেন আল্লাহ তায়ালা তাকে এবং তার পরিবারের সদস্যদের দ্রুত সুস্থতা দান করেন।
এই বীর মুক্তিযোদ্ধা বর্তমানে নিজের স্থাপিত প্রতিষ্ঠান গণস্বাস্থ্য নগর হাসপাতালে অধ্যাপক ডা. ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মামুন মোস্তাফী এবং অধ্যাপক ডা. নাজিব মোহাম্মদের সার্বক্ষণিক তত্ত্বাবধানে চিকিৎসাধীন আছেন।
আরও পড়ুন
জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
সর্বশেষ
জনপ্রিয়























