নিজস্ব প্রতিবেদক
আপডেট: ২০:১৯, ১৬ জুন ২০২০
শামীমাকে বাংলাদেশে প্রবেশের অধিকার দেয়া হবে না: মন্ত্রণালয়
ফাইল ছবি
ব্রিটিশ নাগরিক শামীমা বেগম কখনোই বাংলাদেশের নাগরিক ছিলেন না। তাকে বাংলাদেশে প্রবেশের অধিকার দেয়া হবে না বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।
শামীমা ১৫ বছর বয়সে সিরিয়ায় গিয়ে জঙ্গি গোষ্ঠী আইএসে যোগদান করেন। এরই পরিপ্রেক্ষিতে গত বছর ফেব্রুয়ারিতে ব্রিটিশ সরকার তার নাগরিকত্ব বাতিল করে। ব্রিটিশ সরকারের এ সিদ্ধান্তের বিরুদ্ধে তিনি সে দেশের হাইকোর্ট এবং স্পেশাল ইমিগ্রেশন আপিলস কমিশনে আপিল করেন।
ওই আদালতসমূহ শামীমা বেগমের আবেদন খারিজ করে দেয় এবং তাকে বাংলাদেশি বংশোদ্ভূত বলে উল্লেখ করে।
এ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, বাংলাদেশ সরকারের সুস্পষ্ট অবস্থান হলো, ব্রিটিশ নাগরিক শামীমা বেগম কখনোই বাংলাদেশের নাগরিক ছিলেন না। এ সংক্রান্ত তার কোন অধিকারও নেই। তাকে বাংলাদেশে প্রবেশের অনুমতি দেয়ারও কোনো অবকাশ নেই।
আইনিউজ/এসবি
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক























