ঢাকা
প্রকাশিত: ২০:২৫, ১৬ জুন ২০২০
বাংলাদেশ থেকে ফ্লাইট চালু করতে চায় বিদেশি ৪ এয়ারলাইন্স
বাংলাদেশ থেকে ফ্লাইট চালু করতে চায় বিদেশি চার এয়ারলাইন্স। তাই তারা বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষকে (বেবিচক) চিঠি দিয়েছে। সেই এয়ারলাইন্সগুলো হলো- আরব আমিরাতের এমিরেটস, এয়ার অ্যারাবিয়া, ফ্লাই দুবাই এবং তুরস্কের তার্কিশ এয়ারলাইন্স।
বেবিচক জানিয়েছে, চিঠিতে তারা বাংলাদেশ থেকে যাত্রী নিয়ে স্ব স্ব দেশে ফ্লাইট চালাতে দেয়ার অনুমতি চেয়েছে। চার এয়ারলাইন্সের মধ্যে তার্কিশ এয়ারলাইন্স ১ জুলাই থেকে এবং বাকিরা অনুমতি পেলেই ফ্লাইট চালু করবে বলে আগ্রহ দেখিয়েছে।
এয়ার অ্যারাবিয়া ঢাকা থেকে সরাসরি শারজাহ; ফ্লাই দুবাই ও এমিরেটস দুবাইয়ে এবং তার্কিশ এয়ারওয়েজ তুরস্কের ইস্তাম্বুল শহরে ফ্লাইট পরিচালনা করে। তুরস্ক ছাড়া অন্য রুটগুলোতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সও ফ্লাইট পরিচালনা করে।
বিষয়টি নিশ্চিত করেছেন বেবিচকের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মফিদুর রহমান। তিনি বলেন, তারা আমাদের কাছে ফ্লাইট চলাচলের অনুমতি চেয়ে আবেদন করেছে। তবে আমরা স্ব স্ব দেশের সিভিল এভিয়েশনের সঙ্গে কথা বলছি। আমরা তাদের বলেছি, যদি তাদের ফ্লাইট আমাদের দেশে আসে এবং তাহলে আমাদের দেশের এয়ারলাইন্সকেও সেদেশে ফ্লাইট পরিচালনার সুযোগ দিতে হবে। আশা করছি তারা এই অনুমতি দেবে।
তিনি আরও বলেন, আমরা মাত্রই (১৬ জুন থেকে) কাতার এয়ারওয়েজকে ফ্লাইট পরিচালনার অনুমতি দিয়েছি। এক সপ্তাহ এ ফ্লাইট চলাচল পর্যবেক্ষণ করবো। এরপর ধাপে ধাপে অন্যান্য ফ্লাইট চলাচলের অনুমতি দেয়া হবে।
দীর্ঘ ৬৯ দিন বন্ধ থাকার পর গত ১ জুন থেকে অভ্যন্তরীণ আকাশপথে চলছে যাত্রীবাহী বিমান। আর আজ ১৬ জুন ঢাকা থেকে লন্ডন রুটে এবং কাতার রুটে ফ্লাইট চলাচল করার অনুমতি দিয়েছে বেবিচক। এর মধ্যে প্রথম ফ্লাইট হিসেবে যদিও কাতারে বাংলাদেশিদের প্রবেশে নিষেধাজ্ঞা রয়েছে। তাই যাত্রীরা শুধু ট্রানজিট হিসেবে দোহা বিমানবন্দর ব্যবহার করে অন্যান্য দেশে যেতে পারবেন।
আইনিউজ/এসডিপি
আরও পড়ুন
জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
সর্বশেষ
জনপ্রিয়





















