নিজস্ব প্রতিবেদক
বাড়িতে সৌরবিদ্যুৎ ব্যবহারে বাংলাদেশ বিশ্বে দ্বিতীয়
ফাইল ছবি
বাসাবাড়িতে সৌরবিদ্যুৎ ব্যবহারে (সোলার হোম সিস্টেম) বিশ্বে দ্বিতীয় অবস্থানে বাংলাদেশ। দেশের মোট জনসংখ্যার ৮ শতাংশ মানুষ বাসাবাড়িতে সৌরবিদ্যুৎ ব্যবহার করে।
এতে বাংলাদেশকে ২০২০ সালের বৈশ্বিক নবায়নযোগ্য জ্বালানি গ্লোবাল স্ট্যাটাস রিপোর্টে দ্বিতীয় স্থানে রাখা হয়েছে। মঙ্গলবার গ্লোবাল স্ট্যাটাস এ প্রতিবেদন প্রকাশ করে। বাংলাদেশের সঙ্গে যৌথভাবে দ্বিতীয় স্থানে আছে মঙ্গোলিয়া।
মোট জনংসখ্যার ১১ শতাংশ মানুষ বাসাবাড়িতে সৌরবিদ্যুৎ ব্যবহার করায় নেপাল তালিকায় প্রথম।
প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশে সেচের কাজেও সৌরবিদ্যুৎ ব্যবহার হচ্ছে। দেশটির ১ হাজার ৫০০ সেচ পাম্প সৌরবিদ্যুতের মাধ্যমে চালু রয়েছে। ২০১৩ থেকে ২০১৮ সাল পর্যন্ত প্রতিবছর পৃথিবীতে বিদ্যুৎ ব্যবহারকারী গড়ে বেড়েছে ১ দশমিক ৪ শতাংশ। আর বাংলাদেশ এ হার বৃদ্ধিতে পৃথিবীতে অন্যতম।
২০১০ সালে বাংলাদেশে ৪৭ শতাংশ মানুষ বিদ্যুতের আওতায় ছিল, যা ২০১৯ সালে এসে দাঁড়িয়েছে ৯৫ শতাংশ। বাংলাদেশ ২০২১ সালের মধ্যে নবায়নযোগ্য জ্বালানি থেকে ৩ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যে কাজ করছে।
রিনিউবেল এনার্জি পলিসি নেটওয়ার্ক ফর দ্য টোয়েন্টি ফার্স্ট সেঞ্চুরি (আরইএনএ ২১) নবায়নযোগ্য জ্বালানির বিষয়ে সারা বিশ্বের অন্যতম প্রধান গবেষণা ও নীতি প্রণয়নকারী প্রতিষ্ঠান।
জাতিসংঘের পরিবেশ বিষয়ক সংস্থা ইউএনইএফ, জাতিসংঘের শিল্প উন্নয়নবিষয়ক সংস্থা ইউএনআইডিও, জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি), ইউরোপীয় ইউনিয়ন, বিশ্বব্যাংক, এডিবি , গ্রিনপিসসহ বিশ্বের বিভিন্ন সংস্থা আরইএনএ ২১ সদস্য। এছাড়া ১২টি দেশ এ সংস্থাটির সরাসরি সদস্য।
আইনিউজ/এসবি
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক





















