ঢাকা, শুক্রবার ০৪ সেপ্টেম্বর ২০২৬,   ভাদ্র ২০ ১৪৩৩

কুমিল্লা

প্রকাশিত: ১২:৩৯, ১৭ জুন ২০২০

করোনা আক্রান্ত হলেন অর্থমন্ত্রীর বড় ভাই

করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের বড় ভাই কুমিল্লা লালমাই উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবদুল হামিদ।

সোমবার (১৫ জুন) তার করোনা পরীক্ষার ফল পজিটিভ আসে। বিষয়টি নিশ্চিত করেছেন লালমাই উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক কাজী মেহেদী হাসান বাপ্পী। এরই সাথে সবার কাছে উনার জন্য দোয়া চেয়েছেন।

জ্বর ছাড়া আবদুল হামিদের শরীরে অন্য উপসর্গ নেই। তার পরিবারের অন্যদেরও নমুনা সংগ্রহ করা হয়েছে।

বর্তমানে তিনি কুমিল্লা শহরের ঝাউতলাস্থ বাড়ীতে পারিবারিক আইসোলেশনে রয়েছেন।

করোনাকালে অর্থমন্ত্রীর পক্ষে তাঁর দুই ভাই কুমিল্লা সদর দক্ষিণ ও লালমাই উপজেলার হতদরিদ্রদের ঘরে ঘরে খাদ্য সামগ্রী পৌছে দিয়েছেন। করোনা ঝুঁকি নিয়েই তারা হতদরিদ্রদের পাশে দাঁড়িয়েছিলেন।

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়