ঢাকা
প্রকাশিত: ১৩:৩১, ১৭ জুন ২০২০
আপডেট: ১৩:৩২, ১৭ জুন ২০২০
আপডেট: ১৩:৩২, ১৭ জুন ২০২০
গণস্বাস্থ্যের কিট কার্যকর নয়: বিএসএমএমইউ
বুধবার (১৭ জুন) দুপুরে গণস্বাস্থ্য কেন্দ্রের কিটের ফলাফল ঘোষণা করেছে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ)।
ফলাফলে জানানো হয়েছে, গণস্বাস্থ্য কেন্দ্রের উদ্ভাবিত করোনা শনাক্তের কিট কার্যকর নয়। বিএসএমএমইউ উপাচার্য অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়া গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে জানান। তবে পরিস্থিতি মোকাবেলায় এ কিট সহায়তা করবে বলেও মত দিয়েছেন তিনি।
এর আগে কিটের কার্যকারিতার বিষয়ে উপাচার্যের কাছে প্রতিবেদন জমা দেয় গণস্বাস্থ্যের কিটের কার্যকারিতা পরীক্ষায় গঠিত পারফরম্যান্স কমিটি। কমিটিতে নেতৃত্ব দিয়েছেন অধ্যাপক শাহিনা তাবাসসুম।
গণস্বাস্থ্যের অ্যান্টিবডি কিটের উদ্ভাবক দলের প্রধান বিজ্ঞানী ড. বিজন কুমার শীল বলেন, অফিসিয়ালি রিপোর্ট পাওয়ার পর প্রতিক্রিয়া জানানো হবে।
নানা বিতর্কের পর ওষুধ প্রশাসন অধিদপ্তর গত ৩০ এপ্রিল গণস্বাস্থ্য কেন্দ্রকে বিএসএমএমইউতে কিটের কার্যকারিতা পরীক্ষার অনুমতি দেয়।
আইনিউজ/এসডিপি
আরও পড়ুন
জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
সর্বশেষ
জনপ্রিয়





















