নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৪:৪০, ১৭ জুন ২০২০
আপডেট: ১৪:৪৩, ১৭ জুন ২০২০
আপডেট: ১৪:৪৩, ১৭ জুন ২০২০
দেশে ২৪ ঘণ্টায় নতুন শনাক্ত ৪০০৮, মৃত্যু ৪৩
দেশে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে। প্রতিদিনই নতুন করে হাজার হাজার ব্যক্তি তালিকায় নাম লেখাচ্ছেন।
এরই মধ্যে আক্রান্তের তালিকা বেড়ে ৯৮ হাজার ছাড়িয়েছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে ৪,০০৮ জনের করোনা শনাক্ত হয়েছে। ফলে দেশে এখন করোনায় মোট আক্রান্ত ৯৮,৪৮৯ জন। দেশে করোনা শনাক্তে আবারো রেকর্ড গড়ল বাংলাদেশ।
দেশের সকল জেলা মিলিয়ে ২৪ ঘণ্টায় মারা গেছেন আরও ৪৩ জন। যাদের মধ্যে ২৮ জন পুরুষ এবং ১৫ জন নারী। দেশে নতুনদের নিয়ে মোট মৃত্যু দাঁড়িয়েছে ১,৩০৫ জনে। আক্রান্ত
দেশে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে উঠেছেন ১,৯২৫ জন। দেশে বর্তমানে সুস্থ রোগীর সংখ্যা ৩৮,১৮৯ জন।
দেশের ৬১ টি ল্যাবে ২৪ ঘণ্টায় ১৭,৫২৭ টি নমুনা পরীক্ষা করে নতুনদের শনাক্ত করা হয়েছে।
বুধবার (১৭ জুন) দুপুর আড়াইটায় দেশের করোনা পরিস্থিতি নিয়ে অনলাইনে দৈনন্দিন স্বাস্থ্য বুলেটিনে এসকল তথ্য জানিয়েছেন স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।
এদিকে ওয়ার্ল্ডোওমিটারের তথ্য অনুযায়ী, সারাবিশ্বের ৮২ লাখ ৭৪ হাজার ৫৯৮ জন করোনা আক্রান্ত হয়েছেন। যাদের মধ্যে মারা গেছেন ৪ লাখ ৪৬ হাজার ৩৯০ জন। সুস্থ হয়ে বাড়ি গেছেন বিশ্বের ৪৩ লাখ ৩৩ হাজার ৬৯৫ জন।
আইনিউজ/এসডিপি
আরও পড়ুন
জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
সর্বশেষ
জনপ্রিয়





















