ঢাকা, শুক্রবার ০৪ সেপ্টেম্বর ২০২৬,   ভাদ্র ২০ ১৪৩৩

ঢাকা

প্রকাশিত: ১৫:০২, ১৭ জুন ২০২০

দেশে করোনায় আরও তিন চিকিৎসকের মৃত্যু

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বুধবার ঢাকা, দিনাজপুর ও চট্টগ্রামে তিনজন চিকিৎসকের মৃত্যু হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছে ফাউন্ডেশন ফর ডক্টরস সেফটি রাইটস অ্যান্ড রেসপন্সসিবিলিটি-এফডিএসআর এবং দিনাজপুরের সিভিল সার্জন ।

বুধবার সকাল ৮টার দিকে বাংলাদেশ-কুয়েত মৈত্রী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় প্লাস্টিক সার্জারি বিশেষজ্ঞ ডা. মো. আশরাফুজ্জামান মারা যান।

এফডিএসআর’র মুখপাত্র ও যুগ্ম সম্পাদক ডা. রাহাত আনোয়ার চৌধুরী বলেন, ডা. মো. আশরাফুজ্জামান ঢাকা মেডিকেল কলেজের সাবেক সহকারী অধ্যাপক ছিলেন।

দিনাজপুরের এম আবদুর রহিম মেডিকেলে কলেজের সাবেক পরিচালক ডা. শাহ আবদুল আহাদ (৭০) সকাল সাড়ে ৮টার দিকে মারা যান।

দিনাজপুরের সিভিল সার্জন ডা. আবদুল কুদ্দুস বলেন, বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) সাবেক সভাপতি ডা.আহাদের গত ৮ জুন তার করোনা শনাক্ত হয়। এরপর থেকে তিনি এম আবদুর রহিম মেডিকেল কলেজের করোনা ইউনিটে চিকিৎসাধীন ছিলেন।

এর আগে ভোর ৪টার দিকে চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় একই হাসপাতালের সিনিয়র আবাসিক মেডিকেল কর্মকর্তা ডা. নুরুল হক মারা যান। হাসপাতালের নির্বাহী পরিচালক ডা. আবদুর রব বিষয়টি নিশ্চিত করেন।

এফডিএসআর’র হিসাব অনুযায়ী, এ নিয়ে দেশে ৩৭ জন চিকিৎসক করোনায় মারা গেছেন। এছাড়া করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন আরও পাঁচ চিকিৎসক।

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়