ঢাকা, শুক্রবার ০৪ সেপ্টেম্বর ২০২৬,   ভাদ্র ২০ ১৪৩৩

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৭:১৪, ১৭ জুন ২০২০

জাপানের গেবষণা

শোধনাগারের পানিতে করোনা

ফাইল ছবি

ফাইল ছবি

ময়লা পানি পরিশোধন প্লান্টের পানিতে করোনাভাইরাসের উপস্থিতি শনাক্ত করা গেছে। 

এ বিষয়ে যৌথ গবেষণা করেছেন জাপানের টয়ামা প্রিফেকচুরাল ইউনিভার্সিটি, কানাজাওয়া ইউনিভার্সিটি এবং কিয়োটো ইউনিভার্সিটির বিজ্ঞানীরা। 

গবেষণায় তারা জাপানের পশ্চিমাঞ্চলীয় চারটি পানি শোধন প্লান্ট থেকে পানির মোট ২৭টি নমুনা নিয়ে পরীক্ষা করেন। এর মধ্যে সাতটি নমুনায় করোনাভাইরাস পজেটিভ পাওয়া গেছে। খবর- আল জাজিরা।

গবেষণালব্ধ তথ্য প্রকাশ হওয়ার আগেই এ তথ্য বাইরে প্রকাশ হয়ে পড়েছে। 

কিয়োটো ইউনিভার্সিটির একজন প্রফেসর ইয়ুকি ফুরুসে বলেছেন, জনগণকে আগেভাগে সতর্ক করার জন্য সোয়ারেজ ব্যবস্থার পানি নিয়ে পরীক্ষা করা হয়েছে। 

অস্ট্রেলিয়া, যুক্তরাষ্ট্র এবং ইউরোপেও একই রকম তথ্য মিলেছে গবেষণায়।

আইনিউজ/এসবি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়