ঢাকা, শুক্রবার ০৪ সেপ্টেম্বর ২০২৬,   ভাদ্র ২০ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৭:৫৪, ১৭ জুন ২০২০

লকডাউন বাস্তবায়নে বিভ্রান্তির অবসান শিগগিরই: তথ্যমন্ত্রী 

ফাইল ছবি

ফাইল ছবি

লকডাউন বাস্তবায়নের বিষয়ে শিগগিরই বিভ্রান্তির অবসান হবে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।

বুধবার সচিবালয়ে তথ্য মন্ত্রণালয়ে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি। 

ড. হাছান মাহমুদ বলেন, মহামারি করোনাভাইরাস ঠেকাতে সংক্রমিত এলাকা চিহ্নিত করা হয়েছে। জোনভিত্তিক এলাকা ঘোষণা ও লকডাউন বাস্তবায়নের বিষয়ে শিগগিরই বিভ্রান্তির অবসান হবে। 

সংক্রমিত এলাকা পুরোপুরি লকডাউন হবে কিনা সে ব্যাপারে সিদ্ধান্ত নেয়া হচ্ছে বলেও জানান তথ্যমন্ত্রী। 

তিনি আরো জানান, পূর্বরাজারবাগ ছাড়া কোথাও লকডাউন ঘোষণা করেনি সরকার।

আইনিউজ/এসবি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়