ঢাকা
প্রকাশিত: ২০:৪৯, ১৭ জুন ২০২০
আমাদের কিট নিয়ে কোনো সন্দেহ নেই: ড. বিজন কুমার শীল
গণস্বাস্থ্য কেন্দ্রের উদ্ভাবিত করোনা শনাক্তের কিট কার্যকর নয় বলে জানায় বুধবার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ)।
এদিকে গণস্বাস্থ্য কেন্দ্র উদ্ভাবিত কিট করোনা শনাক্তে যথেষ্ট কার্যকর বলে মনে করছেন উদ্ভাবক দলের প্রধান ও গণবিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. বিজন কুমার শীল।
তিনি বলেন, ‘আমরা অফিসিয়ালি এখনো বিএসএমএমইউর প্রতিবেদন হাতে পাইনি, আমাদের এখনো জানানো হয়নি। জানানো হলে আমরা আমাদের অবস্থান পরিষ্কার করব।’
ড. বিজন কুমার শীল বলেন, ‘আমরা এখনো নিশ্চিত যে আমাদের কিট করোনা শনাক্তে যথেষ্ট কার্যকর। এ বিষয়ে আমাদের অবস্থান খুবই পরিষ্কার।’
‘আমাদের উদ্ভাবিত র্যাপিড ডট ব্লট কিট দিয়ে পরীক্ষা করেই গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরীর করোনা পজিটিভ এসেছে। পরে আরটি-পিসিআর পরীক্ষাতেও একই ফল আসে। এরপর আমাদের কিটের পরীক্ষাতেই আবার তার করোনা নেগেটিভ আসে এবং আরটি-পিসিআরেও একই ফল এসেছে। এমন কয়েক শ পরীক্ষা করে আমরা সঠিক ফল পেয়েছি। আমাদের কিট যে সঠিক ফল দেয়, তা নিয়ে আমাদের কোনো সন্দেহ নেই।’
এই ব্যাপারে গণস্বাস্থ্য সমাজভিত্তিক মেডিকেল কলেজের উপাধ্যক্ষ ও গণস্বাস্থ্য কেন্দ্রের জিআর কোভিড-১৯ র্যাপিড ডট ব্লট কিট প্রকল্পের সমন্বয়কারী ডা. মুহিব উল্লাহ খোন্দকার এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানান, গণস্বাস্থ্য কেন্দ্রের সঙ্গে বিএসএমএমইউর একটি নন-ডিসক্লোজার এগ্রিমেন্ট (এনডিএ) রয়েছে। আমরা এখনো বিএসএমএমইউ থেকে কোনো অফিসিয়াল বিস্তারিত রিপোর্ট পাইনি এবং আমাদের সঙ্গে এনডিএ অনুসারে কোনো প্রকার আলোচনা করা হয়নি। এটি পেলেই পরবর্তীতে আমরা আমাদের মতামত বিএসএমএমইউকে জানাব।
আইনিউজ/এসডিপি
আরও পড়ুন
জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
সর্বশেষ
জনপ্রিয়





















