ঢাকা, শুক্রবার ০৪ সেপ্টেম্বর ২০২৬,   ভাদ্র ২০ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২১:২৮, ১৭ জুন ২০২০
আপডেট: ২১:২৯, ১৭ জুন ২০২০

ইউনাইটেড হাসপাতালের শীর্ষ ৪ কর্মকর্তার দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়ে চিঠি

ফাইল ছবি

ফাইল ছবি

ইউনাইটেড হাসপাতালের শীর্ষ ৪ কর্মকর্তার দেশত্যাগের নিষেধাজ্ঞা জারির জন্য ইমিগ্রেশন পুলিশকে চিঠি দিয়েছে পুলিশ। 

এই চার কর্মকর্তারা হলেন- ইউনাইটেড হাসপাতালের চেয়ারম্যান হাসান মাহমুদ রাজা, ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ফরিদুর রহমান থান, সিইও ফাইজুর রহমান খান ও ডিরেক্টর, চীফ ক্লিনিক্যাল গভার্নেন্স ডা. আবু সাঈদ এমএম রহমান। 

বুধবার রাতে ডিএমপি’র গুলশান বিভাগের উপ কমিশনার (ডিসি) সুদীপ কুমার চক্রবর্তী চিঠি দেয়ার বিষয়টি নিশ্চিত করেন।

গত ২৭ মে ইউনাইটেড হাসপাতালের মূল ভবনের বাইরে স্থাপিত করোনা ইউনিটে অগ্নিকাণ্ডের ঘটনায় ৫ জনের মৃত্যু হয়। এ ঘটনায় নিহত এন্থনি পলের পরিবারের পক্ষ থেকে গুলশান থানায় অবহেলাজনিত কারণে মৃত্যু  উল্লেখ করে মামলা করা হয়। যাতে ইউনাইটেড হাসপাতালের চেয়ারম্যান, এমডি, সিইও, ডিরেক্টর, চীফ ক্লিনিক্যাল গভার্নেন্সসহ কয়েকজনের নাম উল্লেখ করা হয়।

ডিসি সুদীপ কুমার চক্রবর্তী জানান, মামলার তদন্তের স্বার্থে তারা যেন দেশ ত্যাগ করতে না পারেন সেজন্য ইমগ্রেশন বিভাগকে চিঠি দেয়া হয়েছে। 

তবে এ বিষয়ে পুলিশের বিশেষ শাখার (এসবি) ইমগ্রেশন বিভাগের কারো বক্তব্য পাওয়া যায়নি। 

আইনিউজ/এসবি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়