চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: ২২:৪১, ১৭ জুন ২০২০
আপডেট: ০০:১৬, ১৮ জুন ২০২০
আপডেট: ০০:১৬, ১৮ জুন ২০২০
বাবুনগরীকে অব্যাহতি
হেফাজতে ইসলামের মহাসচিব জুনায়েদ বাবুনগরীকে দারুল উলুম মঈনুল ইসলাম হাটহাজারী মাদ্রাসার সহকারী পরিচালকের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
আল্লামা বাবুনগরীর জায়গায় দায়িত্ব দেওয়া হয়েছে মাদ্রাসার জ্যেষ্ঠ শিক্ষক শেখ আহমেদকে। তিনি হেফাজত আমির শাহ আহমদ শফীর ঘনিষ্ঠ হিসেবে পরিচিত।
মাদ্রাসার মহাপরিচালক ও হেফাজতের আমির শাহ আহমদ শফীর সভাপতিত্বে বুধবার (১৭ জুন) মাদ্রাসা পরিচালনার সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম ‘মজলিশে শুরা কমিটি’র বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
শুরা কমিটির সদস্য মাওলানা নোমান ফয়েজী বলেন, এত দিন মাদ্রাসার মহাপরিচালক শাহ আহমদ শফী এবং সহকারী পরিচালক জুনায়েদ বাবুনগরী ছিলেন।
জুনায়েদ বাবুনগরীকে অব্যাহতি দিয়ে তার স্থলে মাদ্রাসার জ্যেষ্ঠ শিক্ষক শেখ আহমদকে সহকারী পরিচালক হিসেবে দায়িত্ব দেওয়া হয়। বাবুনগরী নিজেও দায়িত্ব থেকে ইস্তফা দিয়েছেন। আহমদ শফীর অনুপস্থিতিতে শেখ আহমদই ভারপ্রাপ্ত মহাপরিচালকের দায়িত্ব পালন করবেন। তিনি ভারপ্রাপ্ত থেকে পুরোপুরি মহাপরিচালকের দায়িত্ব পালন করবেন কি না, তা নির্ধারণ করবে পরবর্তী শুরা কমিটি।
২০১৩ সালে ১৩ দফা দাবিতে হেফাজতে ইসলাম গঠিত হয়। এর আমির করা হয় আহমদ শফী ও মহাসচিব করা হয় জুনায়েদ বাবুনগরীকে।
দলটি গঠনের কয়েক মাস পরেই আমির ও মহাসচিবের মধ্যে দ্বন্দ্ব শুরু হয়। বেশ কিছুদিন ধরেই হেফাজতের দুটি পক্ষ পাল্টাপাল্টি অবস্থানে আছে। মাদ্রাসা এলাকায় অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে পুলিশ মোতায়েন করা হয়েছে। সাঁজোয়া যানও আছে।
আইনিউজ/এসডিপি
আরও পড়ুন
জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
সর্বশেষ
জনপ্রিয়





















