যশোর প্রতিনিধি
প্রকাশিত: ০৮:৫৫, ১৮ জুন ২০২০
আপডেট: ০৮:৫৯, ১৮ জুন ২০২০
আপডেট: ০৮:৫৯, ১৮ জুন ২০২০
যশোরের এমপি রণজিতের পরিবারে আরো ৩ জন আক্রান্ত
যশোর-৪ (বাঘারপাড়া-অভয়নগর) আসনের এমপি রণজিত রায়
যশোর-৪ (বাঘারপাড়া-অভয়নগর) আসনের এমপি রণজিত রায়ের পর তার পরিবারের আরো তিন সদস্য করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।
আক্রান্তরা হলেন রণজিত রায়ের ছেলে রাজিব রায় (৩৫), তার স্ত্রী ঋষিতা সাহা (২৭) এবং এই দম্পতির একমাত্র সন্তান নিলম রায় (৩)।
যশোরের সিভিল সার্জন ডা. শেখ আবু শাহীন বুধবার রাতে এই তথ্য নিশ্চিত করেছেন।
সিভিল সার্জন জানান, এমপি রণজিত রায়ের পরিবারের মোট ছয় সদস্যের নমুনা সংগ্রহ করে গত ১৪ জুন যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জেনোম সেন্টারে পাঠানো হয়। বুধবার আসা ফলাফলে দেখা যায়, তাদের মধ্যে উল্লিখিত তিনজন করোনা পজেটিভ। বাদবাকি তিনজনের রিপোর্ট নেগেটিভ এসেছে।
আইনিউজ/এইচ
আরও পড়ুন
জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
সর্বশেষ
জনপ্রিয়





















