নিজস্ব প্রতিবেদক
পুলিশের ৮ হাজার সদস্য করোনায় আক্রান্ত
ফাইল ফটো
সারাদেশে এখন পর্যন্ত পুলিশের আট হাজার সদস্য করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এরমধ্যে ঢাকা মহানগরেই আক্রান্তের সংখ্যা দুই হাজার ছাড়িয়েছে বলে পুলিশ সদর দফতর।
বুধবার পর্যন্ত পুলিশ সদর দফতরের তথ্য অনুযায়ী সারাদেশে আট হাজার ২০৪ জন পুলিশ সদস্য করোনায় আক্রান্ত হয়েছেন। এরমধ্যে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সদস্য রয়েছেন দুই হাজার তিন জন। সারাদেশে কোয়ারেন্টাইনে আছেন আট হাজার ২৫ জন পুলিশ সদস্য। আইসোলোশনে রাখা হয়েছে তিন হাজার ৫৮ জনকে। সুস্থ হয়েছেন চার হাজার ৫৪১ জন।
এদিকে, পুলিশে কর্মরত একজন সিভিল সদস্যসহ এই পর্যন্ত মারা গেছেন ২৭ জন পুলিশ সদস্য। সর্বশেষ ১৫ জুন ঢাকা মহানগর পুলিশের দুই সদস্য করোনায় আক্রান্ত হয়ে মারা যান। তারা হলেন, এসআই এস. এম. মুকুল মিয়া (৫৫)। অপরজন কনস্টেবল মো. আবুল হোসেন আজাদ (৫১)।
মুকুল মিয়া ঢাকা মহানগর পুলিশের খিলগাঁও থানায় কর্মরত ছিলেন। কনস্টেবল মো. আবুল হোসেন আজাদ উত্তরা বিভাগের আজমপুর পুলিশ ফাঁড়িতে কর্মরত ছিলেন।
প্রসঙ্গত, দেশে করোনাভাইরাসের সংক্রমণ শুরু হওয়ার পর থেকেই আক্রান্তদের চিকিৎসা সহায়তা দিচ্ছে পুলিশ। করোনায় মৃত্যু হওয়া ব্যক্তিদের লাশ দাফনেও সক্রিয় ভূমিকা পালন করছে তারা।
আইনিউজ/এইচ
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক





















