ঢাকা, শুক্রবার ০৪ সেপ্টেম্বর ২০২৬,   ভাদ্র ২০ ১৪৩৩

ঢাকা

প্রকাশিত: ১২:২৮, ১৮ জুন ২০২০

করোনাভাইরাস কেড়ে নিল আরেক চিকিৎসকের প্রাণ

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালের এক চিকিৎসক মারা গেছেন।

মারা যাওয়া ডা. রফিকুল হায়দার (৫২) হাসপাতালটির ডায়বেটোলজিস্ট ও  এন্ডোক্রাইনোলজিস্ট হিসেবে দীর্ঘদিন কর্মরত ছিলেন।

হাসপাতাল সূত্রে জানা গেছে, শ্বাসকষ্টসহ বিভিন্ন উপসর্গ নিয়ে তিন দিন আগে তিনি এনাম মেডিকেল কলেজ হাসপাতালেই নমুনা পরীক্ষা করান। সেই পরীক্ষার ফল পজিটিভ আসায় পরে বাসাতেই চিকিৎসা নিচ্ছিলেন। 

বুধবার রাতে গুরুতর শ্বাসকষ্ট দেখা দিলে তাকে মিরপুরের বাসা থেকে দ্রুত এনাম মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়। সেখানে জরুরি বিভাগের চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন।

ডা. রফিকুল হায়দারের ভগ্নিপতি ওহেদুজ্জামান জানান, মিরপুরের পল্লবীতে একাই থাকতেন ডা. রফিকুল হায়দার। একমাত্র ছেলে প্রাজ্বলকে নিয়ে তার সাবেক স্ত্রী ডা. রোমেনা হেলাল শর্মা বর্তমানে আমেরিকায় বাস করেন।

ডা. রফিকুল হায়দারের বাড়ি চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার সন্তোষপুর গ্রামে। উনার বাবার নাম মোহাম্মদ সুফিয়ান। সিলেটের ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে এমবিবিএস পাস করেন।

বুধবার রাতেই কোয়ান্টাম ফাউন্ডেশন এর মাধ্যমে সামাজিক দূরত্ব বজায় রেখে ডা. রফিকুল হায়দারের জানাজা শেষে তাকে রায়েরবাজার শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করা হয়।

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়