ঢাকা, শুক্রবার ০৪ সেপ্টেম্বর ২০২৬,   ভাদ্র ২০ ১৪৩৩

চট্টগ্রাম প্রতিবেদক

প্রকাশিত: ১২:৫৪, ১৮ জুন ২০২০
আপডেট: ১৩:৩৯, ১৮ জুন ২০২০

চট্টগ্রামে ভারি বর্ষণে ভূমিধসের আশঙ্কা

ভারি বর্ষণের ফলে চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকায় কোথাও কোথাও ভূমিধস হতে পারে।  বৃহস্পতিবার ভারি বর্ষণের সতর্কবার্তায় আবহাওয়া অফিস এমনটাই জানিয়েছে।

সতর্কবার্তায় বলা হয়, সক্রিয় মৌসুমী বায়ু এবং গভীর সঞ্চালনশীল মেঘমালার কারণে চট্টগ্রাম, বরিশাল ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারি থেকে (৪৪-৮৮ মিলিমিটার) থেকে অতি ভারি (৮৯ মিলিমিটারের বেশি) বর্ষণ হতে পারে।

ভারি বর্ষণে চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকায় কোথাও কোথাও ভূমিধসের শঙ্কা রয়েছে।

আবহাওয়ার সামুদ্রিক সতর্কবার্তায় উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় গভীর সঞ্চালনশীল মেঘের কারণে বৃহস্পতিবারও দেশের সমুদ্রবন্দরগুলোকে তিন (৩) নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

এতে বলা হয়, উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় গভীর সঞ্চালনশীল মেঘমালা তৈরি হচ্ছে। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর, বাংলাদেশের উপকূলীয় এলাকা এবং সমুদ্র বন্দরসমূহের ওপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে।

তাছাড়া উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারসমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি এসে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। সেই সঙ্গে তাদেরকে গভীর সাগরে বিচরণ না করতে বলা হয়েছে।

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়