ঢাকা, শুক্রবার ০৪ সেপ্টেম্বর ২০২৬,   ভাদ্র ২০ ১৪৩৩

চট্টগ্রাম প্রতিবেদক

প্রকাশিত: ১৩:৩৯, ১৮ জুন ২০২০

স্ত্রীসহ করোনাভাইরাসে আক্রান্ত রানা দাশগুপ্ত

করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর ও বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক রানা দাশগুপ্ত। তিনি একাই নন, উনার স্ত্রী রীতা দাশগুপ্তারও করোনা পজিটিভ এসেছে।

বৃহস্পতিবার (১৮ জুন) রানা দাশগুপ্ত নিজেই জানান, ‘পরশু কভিড টেস্টের জন্য নমুনা নিয়ে যায়। গতকাল রাত ১২টার দিকে জানতে পারি আমি এবং আমার স্ত্রী দুজনই করোনা পজিটিভ।’

শারীরিকভাবে কিছুটা দুর্বল জানিয়ে সবার কাছে আশীর্বাদ চেয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের এই আইনজীবী। তিনি চট্টগ্রামের জিইসি মেডিকেল সেন্টারে ভর্তি হতে যাচ্ছেন।

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়