ঢাকা, শুক্রবার ০৪ সেপ্টেম্বর ২০২৬,   ভাদ্র ২০ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৪:৫৩, ১৮ জুন ২০২০
আপডেট: ১৪:৫৯, ১৮ জুন ২০২০

কানাডাকে টপকে তালিকার ১৭তম স্থানে বাংলাদেশ

মোট আক্রান্তের দিক থেকে এরই মধ্যে করোনার  উৎপত্তিস্থল চীনকে ছাড়িয়ে গেছে বাংলাদেশ। আজ (১৮ জুন) আক্রান্তের তালিকায় আরেক ধাপ এগিয়ে ১৭ তম স্থানে উঠে এলো বাংলাদেশ। এবার বাংলাদেশ টপকে গেল কানাডাকে।

স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার (১৮ জুন)  ২৪ ঘণ্টায় ১৬,২৫৯ টি নমুনা পরীক্ষা করে ৩,৮০৩ জনকে শনাক্ত করা হয়েছে। সাথে মারা গেছেন ৩৮  জন। আর সুস্থ হয়েছেন নতুন ১,৯৭৫জন। 

নতুনদের নিয়ে দেশে এখন মোট আক্রান্ত  ১ লাখ ২ হাজার ২৯২ জন এবং মোট মৃত্যু দাঁড়াল ১৩৪৩ জনে। দেশে বর্তমানে করোনাজয়ীর সংখ্যা ৪০,১৬৪ জন।

বিশ্বের করোনা আক্রান্তের তালিকায় এর আগে ১৭তম  স্থানে ছিল কানাডা। কানাডায় করোনায় মোট আক্রান্তের সংখ্যা ৯৯ হাজার ৮৫৩ জন। এই মুহূর্তে বাংলাদেশের আগে অবস্থান করছে সৌদি আরব।  সৌদি আরবে আকান্ত ১ লাখ ৪১ হাজার ২৩৪ জন।

ডিসেম্বরে চীন থেকে করোনা ছড়ালেও বাংলাদেশে প্রথম করোনা শনাক্ত হয়েছিল ৮ মার্চ। প্রথম দিকে করোনা শনাক্তের হার কম ছিল। কিন্তু নমুনা পরীক্ষা বাড়ানোর সাথে সাথে  শনাক্ত বেড়েই চলেছে।

দেশের ৬৪ টি জেলায় করোনার সংক্রমণ চিহ্নিত হয়েছে। সারা দেশে এখন আক্রান্ত লক্ষাধিক। সংক্রমণের প্রথম থেকেই বলা হচ্ছে সচেতনতা মেনে চলার জন্য। কিন্তু এখনও অনেকেই রাস্তাঘাটে অবাধে চলাফেরা করছে। নেই কোনো স্বাস্থ্যবিধি। এক্ষেত্রে বিশেষজ্ঞরা বলছেন সংক্রমণ আরো বাড়বে।

বাংলাদেশের প্রতিবেশী দেশ ভারত এখন তালিকার চতুর্থ স্থানে। সেখানে এখন মোট আক্রান্ত  ৩ লাখ ৬৭ হাজার ৯৬৩ জন। দক্ষিণ এশিয়ার এই দেশটিতে সংক্রমণ বেশি।

এশিয়ার আরেক দেশ পাকিস্তান আছে ১৩  তম স্থানে। তাদের করোনা আক্রান্তের সংখ্যা মোট ১ লাখ ৩২ হাজার ৪০৫ জন।

তালিকার শীর্ষে আছে যুক্তরাষ্ট্র। সেখানের ২২ লাখ ৩৪ হাজার ৪৭৫ জন করোনার প্রকোপে পড়েছেন। তারপরেই আছে ব্রাজিল, রাশিয়া। এখন পর্যন্ত বিশ্বের ২১৩ টি দেশ ও অঞ্চলে করোনা হানা দিয়েছে।

তাছাড়া ওয়ার্ল্ডোওমিটারের তথ্য অনুযায়ী, সারাবিশ্বে করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৮৪  লাখ ১৬  হাজার ৬৫৩ জনে। যাদের মধ্যে মারা গেছেন ৪ লাখ ৫১ হাজার ৬৫৪ জন। সুস্থ হয়ে বাড়ি গেছেন বিশ্বের ৪৪  লাখ ২৮ হাজার ৪০৯  জন।  

আইনিউজ/এসডিপি        

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়