ঢাকা
প্রকাশিত: ১৫:২৮, ১৮ জুন ২০২০
আপডেট: ১৫:৩৭, ১৮ জুন ২০২০
আপডেট: ১৫:৩৭, ১৮ জুন ২০২০
করোনা ঝুঁকি নিয়ে রাজধানীতে বসছে কোরবানির পশুর হাট
দেশে করোনা পরিস্থিতির কোনো উন্নতি হচ্ছে না। বরং এরই মধ্যে আক্রান্ত ছাড়িয়েছে এক লাখ। কিন্তু এই পরিস্থিতিতে রাজধানীর দুই সিটি কর্পোরেশনে ২৪টি কোরবানির পশুর হাট বসানোর তালিকা চূড়ান্ত হয়েছে।
ঢাকার দুই সিটি- উত্তর ও দক্ষিণ হাট ইজারার জন্য ইতোমধ্যে বিজ্ঞপ্তি দিয়েছে। ডাক পাওয়ার ভিত্তিতে তা চূড়ান্ত করা হবে বলে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান।
ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন ১৪টি আর উত্তর সিটি কর্পোরেশন ১০টি হাটের ইজারার জন্য বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে।
আগামী ১ আগস্ট চাঁদ দেখা সাপেক্ষে মুসলিমদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব ঈদুল আযহা তথা কোরবানির ঈদ উদযাপিত হতে পারে বাংলাদেশে।
করোনার কারণে গত ২৫ মে দেশের মানুষ ঈদুল ফিতর অনেক বিধি নিষেধ মেনে উদযাপিত করেছে। এখন কোরবানির ঈদও কতটা স্বাচ্ছন্দ্যে করা যাবে সে শঙ্কা থেকেই যাচ্ছে।
আইনিউজ/এসডিপি
আরও পড়ুন
জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
সর্বশেষ
জনপ্রিয়





















