প্রকাশিত: ১৮:৫০, ১৮ জুন ২০২০
আজ রাতে আই নিউজ লাইভে বাজেট নিয়ে কথা বলবেন কাজী খলীকুজ্জমান
মানুষের মাঝে মিশে থাকা এক পাঠশালার নাম- ড. কাজী খলীকুজ্জমান আহমদ। যারা কাছে ভিড়েছেন তারা জানেন। তিনি মানুষ ও প্রকৃতি উপকার করতে পারলে সুখ পান, শান্তি পান- তৃপ্তিতে হেসে উঠেন। সে হাসিও নির্মল।
আজ বৃহস্পতিবার (১৮ জুন) রাত সাড়ে আটটায় আই নিউজ লাইভে ‘করোনাকালীন বাজেট ও সমকালীন ভাবনা’ নিয়ে কথা বলবেন খ্যাতিমান এই অর্থনীতিবিদ। সঞ্চালনা করবেন আই নিউজের কলাম লেখক জসীম মাসুদ।
ফেসবুক পেজে লাইক দিয়ে যুক্ত হোন আপনিও।
বিশ্বখ্যাত এই অর্থনীতিবিদ ২০০৭ সালে অংশীদারিত্বের ভিত্তিতে নোবেল শান্তি পুরস্কার জিতেছিলেন আইপিসিসির হয়ে। জাতীয় পর্যায়ে অসামান্য অবদানের স্বীকৃতি স্বরূপ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ২০০৯ সালে একুশে পদক এবং ২০১৯ সালে স্বাধীনতা পদক ও জাতীয় পরিবেশ পদকে তাঁকে ভূষিত করেছিলেন। রাষ্ট্রের উন্নয়নের চাকা সচল রাখতে আমরা যে ক'জন মানুষের ভাবনার সারথি হতে চাই তাদের অন্যতম ড. আহমদ।
আজ বৃহস্পতিবার (১৮ জুন) রাত সাড়ে আটটায় আই নিউজ লাইভে ‘করোনাকালীন বাজেট ও সমকালীন ভাবনা’ নিয়ে কথা বলবেন খ্যাতিমান এই অর্থনীতিবিদ। সঞ্চালনা করবেন আই নিউজের কলাম লেখক জসীম মাসুদ।
আলাপচারিতায় থাকবে- ‘জাতীয় বাজেট ২০২০-২১, শিক্ষা, পরিবেশ, কর্মসংস্থান, গ্রামীণ অর্থিনীতি, ভবিষ্যৎ প্রজন্মসহ সমসমায়িক নানান বিষয়। ফেসবুক পেজে লাইক দিয়ে যুক্ত হোন আপনিও।
ড. কাজী খলীকুজ্জমান আহমদ-এর জন্ম ১২ মার্চ, ১৯৪৩ খ্রিস্টাব্দে। স্বনামধন্য এই অর্থনীতিবিদ একাধারে উন্নয়ন চিন্তাবিদ ও একজন নিবেদিত পরিবেশকর্মীও। তিনি বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংবিধানিক ইনস্টিটিউট ঢাকা স্কুল অব ইকোনমিক্সের সভাপতি এবং পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)-এর সভাপতি।
এইচকে/ আই নিউজ
আরও পড়ুন
জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
সর্বশেষ
জনপ্রিয়





















