ঢাকা, শুক্রবার ০৪ সেপ্টেম্বর ২০২৬,   ভাদ্র ২০ ১৪৩৩

ঢাকা

প্রকাশিত: ২০:০৭, ১৮ জুন ২০২০

সরকারের অগ্রগতিতে ঈর্ষান্বিত বিএনপি: তথ্যমন্ত্রী

"আওয়ামী লীগ সরকারের নেতৃত্বে দেশের উন্নয়ন অগ্রগতিতে ঈর্ষান্বিত বিএনপি। রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে শঙ্কিত হয়ে পড়ায় সেই ঈর্ষা ও শঙ্কা থেকে রিজভী আহমেদসহ বিএনপি নেতারা উদভ্রান্তের প্রলাপের মতো বক্তব্য দিচ্ছেন।" এমন মন্তব্য করলেন তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ।

বৃহস্পতিবার (১৮ জুন) সাংবাদিক কল্যাণ ট্রাস্ট্র নির্বাহী পরিষদের সভার শুরুতে সাংবাদিকদের সাথে মতবিনিময়ে তিনি এসব কথা বলেন।

২০২০-২০২১ সালের বাজেটকে বিএনপি ‘শুভঙ্করের ফাঁকি’ বলছে। এই কথার জবাবে তথ্যমন্ত্রী বললেন, ‘বিএনপি গত ১১ বছরে কোনও বাজেটের প্রশংসা করতে পারেনি। প্রতিবারই তারা বাজেটকে উচ্চাকাঙ্ক্ষী ও বাস্তবায়নযোগ্য নয় বলেছেন। দেশের আরও কিছু প্রতিষ্ঠান বিএনপির সঙ্গে একই সুরে কথা বলে। কিন্তু তাদের সব শঙ্কা, বিশেষজ্ঞতা ও বিরূপ মতামত ভুল প্রমাণ করে বাংলাদেশে গত ১১ বছর সব বাজেট বাস্তবায়িত হয়েছে। বাজেট বাস্তবায়নের হার উন্নয়ন বাজেটসহ ৯৩ থেকে ৯৭ শতাংশ। এ বাজেটগুলো বাস্তবায়িত হওয়ায় দেশে মানুষের মাথাপিছু আয় সাড়ে তিনগুণ বৃদ্ধি পেয়েছে, জিডিপির আকার বেড়েছে প্রায় তিনগুণ। বাংলাদেশ স্বল্পোন্নত থেকে মধ্যম আয়ের দেশে উন্নীত হয়েছে। দারিদ্র্য ৪১ থেকে ২০ শতাংশে নেমে এসেছে—এটিই হচ্ছে বাস্তবতা।’

তথ্যমন্ত্রী তখন অনেক মিডিয়া হাউজ সঠিক সময়ে বেতন-ভাতা দেয়নি, এমনকি অনেক হাউজে সাংবাদিকরা চাকরিচ্যুতির শিকার হওয়ার কথাও তুলে ধরেন।

হাছান মাহমুদ বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে চাকরিচ্যুত, দীর্ঘদিন ধরে বেতন না পাওয়া অসহায় অবস্থায় নিপতিত সাংবাদিকদের এককালীন ১০ হাজার টাকা করে অনুদান দেওয়ার সিদ্ধান্ত হয়েছে । দলমত নির্বিশেষে দেড় হাজার সাংবাদিকের তালিকা চূড়ান্ত করে তাদের মধ্যে অনুদান দেওয়া হবে।

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়