ঢাকা
প্রকাশিত: ২২:০১, ১৮ জুন ২০২০
মোহাম্মদ নাসিমের সংসদীয় আসন শূন্য ঘোষণা
আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য এবং সাবেক স্বাস্থ্যমন্ত্রী প্রয়াত মোহাম্মদ নাসিমের সংসদীয় আসন সিরাজগঞ্জ-১ শূন্য ঘোষণা করা হয়েছে।
বৃহস্পতিবার (১৮ জুন) সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব ড. জাফর আহমেদ খান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে এই বিষয়টি প্রকাশ করেছেন। সংসদ সচিবালয় তার মৃত্যুতে আসনটি শূন্য ঘোষণা করে।
প্রজ্ঞাপনে বলা হয়, ‘বাংলাদেশ জাতীয় সংসদের সদস্য মোহাম্মদ নাসিম ১৩ জুন মৃত্যুবরণ করায় একাদশ জাতীয় সংসদের ৬২ সিরাজগঞ্জ-১ আসনটি উক্ত তারিখে শূন্য হয়েছে।’
গত ১৩ জুন রাজধানীর শ্যামলীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান সাবেক স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। সিরাজগঞ্জ-১ আসন থেকে তিনি আওয়ামী লীগের মনোনয়নে ৬ বার সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন ।
আইনিউজ/এসডিপি
আরও পড়ুন
জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
সর্বশেষ
জনপ্রিয়





















