নিজস্ব প্রতিবেদক
সৌদি আরবে করোনায় ৩৭৫ বাংলাদেশির মৃত্যু
ফাইল ফটো
সৌদি আরবে করোনাভাইরাসে আক্রান্ত ও উপসর্গ নিয়ে চার চিকিৎসকসহ ৩৭৫ বাংলাদেশির মৃত্যু হয়েছে বলে জানিয়েছে দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত গোলাম মসীহ।
বৃহস্পতিবার সৌদি আরবের রিয়াদস্থ বাংলাদেশ দূতাবাস, জেদ্দাস্থ বাংলাদেশ কনস্যুলেট এবং হজ মিশনের কর্মকর্তাদের মধ্যে অনুষ্ঠিত এক অনলাইন সভায় রাষ্ট্রদূত এ তথ্য জানান।
রাষ্ট্রদূত মসীহ বলেন, আমরা প্রবাসীদের সব ধরনের সেবা নিশ্চিত করার জন্য কাজ করে যাচ্ছি। এ পর্যন্ত প্রায় ৩০ (ত্রিশ) হাজার প্রবাসীকে খাদ্য সহায়তা প্রদান করেছি।
তিনি জানান, সৌদি আরবের সব প্রান্তে অবস্থিত প্রবাসীদের জরুরি চিকিৎসা পরামর্শ প্রদানের জন্য প্রায় ৬০ জন চিকিৎসক টেলিফোনে পরামর্শ প্রদান করছেন। আক্রান্তদের দূতাবাসের পক্ষ থেকে হাসাপাতালে ভর্তি ও প্রয়োজনীয় ফলোআপ করা হচ্ছে।
দেশটিতে আটকা পড়া বাংলাদেশি নাগরিকদের দেশে ফিরিয়ে নেয়ার জন্য বাংলাদেশ বিমানের বিশেষ ফ্লাইটের ব্যবস্থা করা হচ্ছে বলেও জানান রাষ্ট্রদূত।
তিনি বলেন, প্রবাসীদের কথা ভেবে আমরা এ সময়েও দূতাবাস থেকে পাসপোর্ট সেবা ও অন্যান্য সেবা প্রদান অব্যাহত রাখা হয়েছে।
রাষ্ট্রদূত দেশটিতে বসবাসরত বাংলাদেশি অভিবাসীদের জন্য বিনামূল্যে করোনাভাইরাসের চিকিৎসাসেবা নিশ্চিত করার জন্য সৌদি বাদশাহকে আন্তরিক ধন্যবাদ জানান।
উল্লেখ্য, মধ্যপ্রাচ্যের তেল সমৃদ্ধ দেশটিতে প্রায় ২১ লাখ প্রবাসী বাংলাদেশি রয়েছেন।
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক





















