ঢাকা, শুক্রবার ০৪ সেপ্টেম্বর ২০২৬,   ভাদ্র ২০ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১০:৩৩, ১৯ জুন ২০২০

বাংলাদেশের ৫ হাজারের বেশি পণ্য শুল্কমুক্ত করলো চীন

ফাইল ফটো

ফাইল ফটো

চীন বাংলাদেশের ৫ হাজার ১৬১ পণ্যে শুল্কমুক্ত রফতানির সুবিধা দিয়েছে। ১ জুলাই থেকে এ সুবিধা কার্যকর হবে বলে বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়। খবর: ইউএনবি'র

সূত্র জানায়, চীন বাংলাদেশের জন্য যেসব পণ্যের শুল্কমুক্ত সুবিধা দিয়েছে, তার মধ্যে দিয়ে বাংলাদেশ চীনা বাজারে মোট রফতানি পণ্যের ৯৭ শতাংশই শুল্কমুক্ত সুবিধা পাবে।

চীনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মাহবুব উজ জামান বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে চীনা শুল্কমুক্ত সুবিধা নিয়ে বার্তা পাঠিয়েছেন। সেই বার্তায় ৫ হাজার ১৬১টি পণ্যের শুল্কমুক্ত রফতানির সুবিধার কথা বলা হয়েছে। এর মধ্যে দিয়ে চীনা বাজারে বাংলাদেশের পণ্য রফতানির দুয়ার খুলবে।

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়