ঢাকা, শুক্রবার ০৪ সেপ্টেম্বর ২০২৬,   ভাদ্র ২০ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১১:৫৭, ১৯ জুন ২০২০

বিশেষ ফ্লাইটে স্পেন গেলেন ২৭৩ প্রবাসী

ফাইল ফটো

ফাইল ফটো

বাংলাদেশ বিমানের বিশেষ ফ্লাইটে স্পেনের মাদ্রিদের উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন ২৭৩ জন প্রবাসী। করোনাভাইরাসের প্রাদুর্ভাবের আগেই বাংলাদেশে এসে আটকে পড়েছিলেন তারা।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের উপ-মহাব্যবস্থাপক (ডিজিএম-পিআর) তাহেরা খন্দকার বিষয়টি নিশ্চিত করে জানান, শুক্রবার সকালে ফ্লাইটটি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে চলে যায়। 

জানা গেছে, ফ্লাইটের যাত্রীরা স্পেনের রেসিডেন্ট কার্ড পাওয়া প্রবাসী বাংলাদেশি। ছুটি শেষ হওয়ায় তারা পররাষ্ট্র মন্ত্রণালয়ে দেশে ফেরার আবেদন করেন। মন্ত্রণালয়ের দেয়া তালিকা অনুযায়ী তাদের জন্য বিশেষ ফ্লাইট পরিচালনা করা হয়। বিশেষ এই ফ্লাইটটি স্থানীয় সময় দুপুর ১টা ১৫ মিনিটে মাদ্রিদে অবতরণ করবে।  

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়