নিজস্ব প্রতিবেদক
আপডেট: ১৩:০৪, ১৯ জুন ২০২০
সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন আইসিইউতে
আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন
আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুনকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালের আইসিইউতে নেয়া হয়েছে।
শুক্রবার সকালে সাহারা খাতুনের ব্যক্তিগত সহকারী মুজিবুর রহমান বিষয়টি আইনিউজকে নিশ্চিত করেছেন।
তিনি বলেন, শারীরিক অবস্থা খারাপ হওয়ায় শুক্রবার সকাল ১১ টার দিকে তাকে আইসিইউতে ভর্তি করা হয়। তবে তার করোনা টেস্টে নেগেটিভ এসেছে।
এর আগে, ৭৭ বছর বয়সী সাহারা খাতুন জ্বর, অ্যালার্জির সমস্যাসহ বার্ধক্যজনিত নানা জটিলতা নিয়ে গত ২ জুন হাসপাতালে ভর্তি হন।
সাহারা খাতুন গত তিন মেয়াদ ধরে ঢাকা-১৮ আসন থেকে নির্বাচিত এমপি। ২০০৮ সালে মহাজোট ক্ষমতায় আসলে প্রথমে তাকে স্বরাষ্ট্রমন্ত্রী করা হয়। পরে সেখান থেকে সরিয়ে পাঠানো হয় ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ে।
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক





















