নিজস্ব প্রতিবেদক
‘স্বাস্থ্য বিভাগের কিছু কর্মকর্তা দায়িত্বজ্ঞানহীন বক্তব্য দিচ্ছে’
ফাইল ছবি
সরকার যখন দিনরাত পরিশ্রম করে মানুষের মনোবল চাঙা রাখার নিরলস প্রয়াস চালিয়ে যাচ্ছে। ঠিক তখন স্বাস্থ্য বিভাগের কোন কোন কর্মকর্তা করোনার আয়ুষ্কাল নিয়ে অদূরদর্শী ও দায়িত্বজ্ঞানহীন বক্তব্য দিয়ে জনমনে হতাশা তৈরি করছেন বলে মন্তব্য করেছেন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এ ধরনের সমন্বয়হীন, অযাচিত বক্তব্য থেকে বিরত থাকার অনুরোধ জানান তিনি।
শুক্রবার নিজ সরকারি বাসভবনে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন ওবায়দুল কাদের।
ওবায়দুল কাদের বলেন, করোনার এই সংকটে সম্মুখভাগের যোদ্ধাদের অনেকেই দেশ-জাতির সেবায় নিজেকে উৎসর্গ করেছেন। এই পরিস্থিতিতে খুলনায় একজন চিকিৎসক হত্যা অত্যন্ত দুঃখজনক ও অনাকাঙ্ক্ষিত। এ হত্যার তীব্র নিন্দা ও নিহত চিকিৎসকের পরিবারের প্রতি সমবেদনা জানান তিনি।
এই সংকটে চিকিৎসকসহ সম্মুখযোদ্ধা ও সংশ্লিষ্ট সবাইকে ধৈর্য ধারণের আহ্বান জানিয়ে তিনি বলেন, শেখ হাসিনা সরকার অন্যায়কে প্রশ্রয় দেয় না, অন্যায়কারী যত ক্ষমতাবানই হোক তার রেহাই নেই।
এ সময় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক করোনা পরিস্থিতিতে সরকারি সিদ্ধান্ত বাস্তবায়নে দলের নেতা-কর্মীদের স্বাস্থ্যবিধি মেনে প্রশাসনকে সহযোগিতা করার আহ্বান জানান।
আশাবাদ ব্যক্ত করে তিনি বলেন, আমাদের আশার শেষ ঠিকানা, চেতনার বাতিঘর, সংকটে দৃঢ় আস্থা প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিনরাত নিরলস পরিশ্রম করে যাচ্ছেন। তার সিদ্ধান্ত বাস্তবায়নে দলীয় নেতাকর্মীরা সাহসী ও মানবিক ভূমিকা পালন করবেন।
লকডাউন প্রসঙ্গে মন্ত্রী বলেন, জোনভিত্তিক লকডাউন সিদ্ধান্ত পাওয়ার পরপরই দ্রুত ও কার্যকরভাবে সিদ্ধান্ত বাস্তবায়ন করতে হবে। প্রতিষ্ঠা করতে হবে সুসমন্বয়।
যেসব এলাকা লকডাউন করা হবে, সেসব এলাকায় জনসাধারণকে ধৈর্যের সঙ্গে পরিস্থিতি মোকাবিলারও আহ্বান জানান তিনি।
আইনিউজ/এসবি
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক





















