ঢাকা, শুক্রবার ০৪ সেপ্টেম্বর ২০২৬,   ভাদ্র ২০ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৪:৪৬, ১৯ জুন ২০২০
আপডেট: ১৪:৫৫, ১৯ জুন ২০২০

দেশে ২৪ ঘণ্টায় নতুন শনাক্ত ৩২৪৩, মৃত্যু ৪৫

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত নতুন ৩,২৪৩ জনকে শনাক্ত হয়েছে। দেশে নতুনদের নিয়ে এখন করোনায় মোট আক্রান্ত ১ লাখ ৫ হাজার ৫৩৫ জন। 

আক্রান্তের সাথে দেশে ২৪ ঘণ্টায় মারা গেছেন আরও ৪৫ জন।  দেশে এইনিয়ে করোনায় আক্রান্ত হয়ে মোট মৃত্যু দাঁড়িয়েছে ১,৩৮৮  জনে।    

শুক্রবার (১৯ জুন)  দুপুর আড়াইটায় দেশের করোনা  পরিস্থিতি নিয়ে অনলাইনে দৈনন্দিন স্বাস্থ্য বুলেটিনে এসকল তথ্য জানিয়েছেন স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) ডা. নাসিমা সুলতানা।

গত ২৪ ঘণ্টায় সারা দেশে সুস্থ হয়ে উঠেছেন ২,৭৮১ জন। ফলে বর্তমানে দেশে সুস্থ রোগীর সংখ্যা ৪২,৯৪৫ জন। দেশে ২৪ ঘণ্টায় ১৫,০৪৫ টি নমুনা পরীক্ষা করে নতুনদের শনাক্ত করা হয়েছে।  

এদিকে ওয়ার্ল্ডোওমিটারের তথ্য অনুযায়ী, সারাবিশ্বের ৮৫ লাখ ৯৫  হাজার ৭৫ জন করোনা আক্রান্ত হয়েছেন। যাদের মধ্যে মারা গেছেন ৪ লাখ ৫৬ হাজার ৬৫০ জন। সুস্থ হয়ে বাড়ি গেছেন বিশ্বের ৪৫  লাখ ৪৬ হাজার ৫৪৯ জন।         

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়