ঢাকা
প্রকাশিত: ২২:৪১, ১৯ জুন ২০২০
রোববার থেকে শুরু হচ্ছে ঢাকা-লন্ডন রুটে বিমান চলাচল
তিনমাস বন্ধ থাকার পর রোববার (১৯ জুন) থেকে ঢাকা-লন্ডন-ঢাকা রুটে চলাচল শুরু করছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। আপাতত সপ্তাহে একদিন, রোববার ঢাকা-লন্ডন-ঢাকা রুটে ফ্লাইট পরিচালনা করবে বিমান।
শুক্রবার বিমানের জনসংযোগ দপ্তরের উপ-মহাব্যবস্থাপক তাহেরা খন্দকার এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, আপাতত সপ্তাহে একদিন অর্থাৎ প্রতি রোববার ঢাকা-লন্ডন-ঢাকা রুটে ফ্লাইট পরিচালনা করবে বিমান। পরিস্থিতির উন্নতি হলে আগের মতো সপ্তাহে তিনটি ফ্লাইট পরিচালনা করা হবে।
করোনাভাইরাসের কারণে ঢাকা থেকে চীন ছাড়া আন্তর্জাতিক সব রুটে বিমান চলাচলের ওপর নিষেধাজ্ঞা জারি করে করেছিল বেসাসরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)।
গত মঙ্গলবার এ নিষেধাজ্ঞা তুলে নেয় বেবিচক। এরপর ঢাকা থেকে সীমিত পরিসরে আন্তর্জাতিক রুটে শুরু হয়েছে ফ্লাইট চলাচল।
আইনিউজ/এসডিপি
আরও পড়ুন
জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
সর্বশেষ
জনপ্রিয়





















