ঢাকা, শুক্রবার ০৪ সেপ্টেম্বর ২০২৬,   ভাদ্র ২০ ১৪৩৩

ঢাকা

প্রকাশিত: ১৩:০২, ২০ জুন ২০২০
আপডেট: ১৩:০৩, ২০ জুন ২০২০

হাসপাতালে ভর্তি হয়েছেন সাবেক সংসদ সদস্য বদি

করোনাভাইরাসে আক্রান্ত কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের সাবেক সংসদ সদস্য আব্দুর রহমান বদি হাসপাতালে ভর্তি হয়েছেন।

শনিবার (২০ জুন) ভোর ৪টার দিকে রাজধানীর আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন।

বিষয়টি নিশ্চিত করেছেন বদির একান্ত সহকারী হেলাল উদ্দিন। তিনি জানান, শারীরিক অবস্থান অবনতি না ঘটলেও চিকিৎসকের পর্যবেক্ষণে থাকতে তিনি হাসপাতালে ভর্তি হয়েছেন।

এর আগে উন্নত চিকিৎসার জন্য শুক্রবার (১৯ জুন) রাত ৮টার দিকে কক্সবাজার শহরের ইউনিয়ন হাসপাতাল থেকে নিজের গাড়ি নিয়ে সড়ক পথে ঢাকার উদ্দেশ্যে রওয়ানা দেন বদি।

বদির একান্ত সহকারী হেলাল উদ্দিন জানান, তার শারীরিক অবস্থা ভালো এবং তিনি সুস্থ আছেন। তিনি দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন যেন সুস্থ হয়ে আবার প্রিয় কক্সবাজারে ফিরতে পারেন। শুক্রবার তার করোনা শনাক্তের রিপোর্ট আসে।

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়