ঢাকা, শুক্রবার ০৪ সেপ্টেম্বর ২০২৬,   ভাদ্র ২০ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৪:৩৬, ২০ জুন ২০২০

দেশে ২৪ ঘণ্টায় নতুন শনাক্ত ৩২৪০, মৃত্যু ৩৭

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত নতুন ৩,২৪০ জনকে শনাক্ত হয়েছে। আক্রান্তের সাথে দেশে ২৪ ঘণ্টায় মারা গেছেন আরও ৩৭ জন।  

ফলে দেশে নতুনদের নিয়ে এখন করোনায় মোট আক্রান্ত দাঁড়িয়েছে ১ লাখ ৮ হাজার ৭৭৫ জনে। অন্যদিকে  করোনা আক্রান্ত হয়ে দেশে মোট মৃত্যু দাঁড়িয়েছে ১,৪২৫ জনে।   

শনিবার (২০জুন)  দুপুর আড়াইটায় দেশের করোনা  পরিস্থিতি নিয়ে অনলাইনে দৈনন্দিন স্বাস্থ্য বুলেটিনে স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) ডা. নাসিমা সুলতানা এসকল তথ্য সকলের সামনে তুলে ধরেন।

আক্রান্ত এবং মৃতের সাথে গত ২৪ ঘণ্টায় সারা দেশে সুস্থ হয়ে উঠেছেন ১,০৪৮ জন। বর্তমানে দেশে সুস্থ রোগীর সংখ্যা ৪৩,৯৯৩ জন।  

করোনা শনাক্তে দেশে ২৪ ঘণ্টায় ১৪,০৩১ টি নমুনা পরীক্ষা করা হয়েছে। 

এদিকে ওয়ার্ল্ডোওমিটারের তথ্য অনুযায়ী, সারাবিশ্বের ৮৭ লাখ ৭৬ হাজার ৪৪৮ জন করোনা আক্রান্ত হয়েছেন। যাদের মধ্যে মারা গেছেন ৪ লাখ ৬২ হাজার ৯০৫ জন। সুস্থ হয়ে বাড়ি গেছেন বিশ্বের ৪৬ লাখ ৪০ হাজার ২২০ জন।     

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়