নিজস্ব প্রতিবেদক
আপডেট: ১৪:৫২, ২০ জুন ২০২০
করোনা মোকাবিলায় ৯ হাজার কোটি টাকা ঋণ দেবে বিশ্বব্যাংক
ফাইল ফটো
করোনাভাইরাসে সৃষ্ট অর্থনৈতিক ক্ষতি মোকাবিলা ও কর্মসংস্থানের লক্ষ্যে তিনটি প্রকল্পে এক দশমিক ৫ বিলিয়ন ডলার ঋণ অনুমোদন দিয়েছে বিশ্বব্যাংক। বাংলাদেশি টাকায় এর পরিমাণ নয় হাজার কোটি টাকা।
শনিবার বিশ্বব্যাংক এক বিবৃতিতে জানানো হয়, এই ঋণের ফলে কমপক্ষে আড়াই লাখ তরুণের কর্মসংস্থান হবে। পাশাপাশি সরকারের প্রতিবছর ২০০ মিলিয়ন ডলার সাশ্রয় হবে। এর মধ্যে ৫০০ মিলিয়ন ডলার দেয়া হবে বেসরকারি বিনিয়োগ ও ডিজিটাল উদ্যোক্তা তৈরি শীর্ষক প্রকল্পে।
৫০০ মিলিয়ন ডলার ঋণ থেকে মূলধন নিয়ে দেশের সফটওয়ার পার্ক আর ইপিজেডে ২ বিলিয়ন ডলার বেসরকারি বিনিয়োগ হবে। এর ফলে প্রায় দেড় লাখ লোকের কর্মসংস্থান তৈরি হবে বলে জানায় বিশ্বব্যাংক।
এছাড়া অর্থনীতি ও ডিজিটাল সরকার ব্যবস্থা শক্তিশালী করা বিষয়ক প্রকল্পে ২৯৫ মিলিয়ন ডলার ঋণ অনুমোদন দিয়েছে সংস্থাটি। এ প্রকল্পের মাধ্যমে প্রায় ১ লাখ কর্মসংস্থান সৃষ্টিসহ ১ লাখ তরুণকে আইটির ওপর প্রশিক্ষণ দেয়া হবে।
পাশাপাশি সরকারের ২০০ মিলিয়ন সাশ্রয়সহ অতিরিক্ত ৩০০ মিলিয়ন ডলার রাজস্ব আয় হবে বলে উল্লেখ করে বিশ্বব্যাংক। আজ দুটি প্রকল্প ঋণ ছাড়াও বাজেট সহায়তা হিসেবে ২শ’ ৫০ মিলিয়ন ডলারের ঋণ অনুমোদন দিয়েছে।
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক





















