ঢাকা, শুক্রবার ০৪ সেপ্টেম্বর ২০২৬,   ভাদ্র ২০ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৫:০০, ২০ জুন ২০২০

কামাল লোহানীর মৃত্যুতে পরিবেশ ও পররাষ্ট্রমন্ত্রীর শোক

শনিবার (২০ জুন) স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের সংগঠক ও কণ্ঠযোদ্ধা, ভাষাসৈনিক, একুশে পদকপ্রাপ্ত সাংবাদিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব কামাল লোহানীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মোঃ শাহাব উদ্দিন এমপি এবং ড.এ.কে.পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেন। 

পরিবেশ মন্ত্রী এবং পররাষ্ট্রমন্ত্রী আজ এক শোকবার্তায় মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

শোকবার্তায় পরিবেশ মন্ত্রী মোঃ শাহাব উদ্দিন বলেন, সাংবাদিকতা ও সংস্কৃতির জগতে কামাল লোহানী একটি অবিস্মরণীয় নাম। তিনি উদীচী শিল্পীগোষ্ঠী, ছায়ানট, একাত্তরের ঘাতক-দালাল নির্মূল কমিটি, সম্মিলিত সাংস্কৃতিক জোট সহ বহু সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের সঙ্গে নিবিড়ভাবে সম্পৃক্ত ছিলেন।

আজীবন দেশ ও মানুষের সেবায় নিবেদিত এ মহান ব্যক্তির মৃত্যুতে দেশ এক কৃতি সন্তানকে হারালো ।তাঁর কর্মের মধ্য দিয়ে তিনি বাংলাদেশের মানুষের হৃদয়ে অনেককাল বেঁচে থাকবেন।

এদিকে পররাষ্ট্রমন্ত্রী ড.এ.কে.আব্দুল মোমেন শোকবার্তায় বলেন, সর্বজন শ্রদ্ধেয় কামাল লোহানী ছিলেন মুক্তিযুদ্ধের চেতনার অতন্দ্র অধিনায়ক। প্রগতিশীল চেতনার অধিকারী এ দিকপালের তিরোধানে জাতি একজন শ্রেষ্ঠ সন্তানকে হারালো। 

উল্লেখ্য, আবু নঈম মোহাম্মদ মোস্তফা কামাল খান লোহানী (৮৬) আজ ২০ জুন ২০২০ সকাল আনুমানিক সোয়া দশটার দিকে রাজধানীর শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়