নিজস্ব প্রতিবেদক
হাসপাতাল থেকে পালিয়ে ফাঁস নিলেন করোনা রোগী
ফাইল ছবি
হাসপাতাল থেকে পালিয়ে ফাঁস নিয়ে আত্মহত্যা করলেন এক করোনা রোগী। ঘটনাটি ঘটেছে রাজধানীর আদাবরে। মৃতের নাম আব্দুল মান্নান খন্দকার (৪১)।
শনিবার সকালে তার মরদেহ উদ্ধার করে আদাবর থানা পুলিশ।
থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল মোমিন বলেন, সকালে স্থানীয়দের ফোন পেয়ে আদাবর ১৭/১৮ হোসেন হাউজিংয়ের সেন ম্যানশন নামে একটি বাড়ির পাশে একটি কাঁঠাল গাছ থেকে ঝুলন্ত অবস্থায় আব্দুল মান্নানের মরদেহ উদ্ধার করা হয়। মান্নান ওই বাড়ির কেয়ারটেকার হিসেবে চাকরি করতেন। ১১তলার ছাদের একটি রুমে স্ত্রী ও সন্তানকে নিয়ে থাকতেন।
তিনি আরো বলেন, আব্দুল মান্নান করোনায় আক্রান্ত হয়ে ১৫ জুন মুগদা হাসপাতালে ভর্তি হন। সেখান থেকে গতকাল রাতে পালিয়ে এসে তিনি ফাঁস নিয়ে আত্মহত্যা করেন বলে জানতে পেরেছি।
মান্নানের স্ত্রী ও এক ছেলে করোনায় আক্রান্ত। তারা ওই অ্যাপার্টমেন্টের বাসায় আইসোলেশনে আছেন। ময়নাতদন্তের জন্য মরদেহ শহীদ সোহরাওয়ার্দী হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানান তিনি।
আইনিউজ/এসবি
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক





















