নিজস্ব প্রতিবেদক
‘দ্রুত চিকিৎসার ব্যবস্থা করায় দেশে করোনায় মৃত্যু কম’
ফাইল ছবি
স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, প্রধানমন্ত্রীর নির্দেশনায় দ্রুত চিকিৎসার ব্যবস্থা করায় এখনো মৃত্যুর সংখ্যা অনেক কম আছে।
শনিবার বিকেল পৌনে ৪টায় ৫০ শয্যা বিশিষ্ট জয়নুল হক সিকদার উইমেন্স মেডিক্যাল কলেজ অ্যান্ড হাসপাতালকে ‘কোভিড-১৯ হাসপাতাল’ হিসেবে অনুষ্ঠানিক উদ্বোধনী অনুষ্ঠানে অনলাইনে যুক্ত হয়ে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক এ কথা বলেন।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, আমরা সরকারিভাবে আমাদের হাসপাতালগুলো কোভিড রোগীদের জন্য ব্যবস্থা করেছি। প্রতিটি হাসপাতাল এখন করোনা আক্রান্ত রোগীদের চিকিৎসা দিচ্ছে।
তিনি বলেন, আমরা আরও আনন্দিত, প্রাইভেট মেডিক্যাল কলেজ হাসপাতালগুলো এগিয়ে এসেছে করোনা চিকিৎসায়। আমরা আরও খুশি হলাম, সিকদের গ্রুপের সিকদার মেডিক্যাল কলেজ হাসপাতালটি আজকে করোনা চিকিৎসায় যুক্ত হলো।
আইনিউজ/এসবি
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক





















