ঢাকা
প্রকাশিত: ২০:০৫, ২০ জুন ২০২০
ডা. জাফরুল্লাহর শারীরিক অবস্থা আগের চেয়ে ভালো
গণস্বাস্থ্য কেন্দ্রের অন্যতম ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী সুস্থ হয়ে উঠছেন। শনিবার (২০ জুন) সন্ধ্যায় এক সূত্রে জানা গেছে, তার শারীরিক অবস্থাও ভালোর দিকে। একইসঙ্গে গণস্বাস্থ্য নগর হাসপাতালের কেবিনে বসে লিখছেন, ‘করোনা বনাম বিশ্ব পুঁজিবাদ: ২০২০-২১ বাংলাদেশ বাজেট’ সংক্রান্ত একটি আর্টিকেল।
শনিবার ডা. জাফরুল্লাহ চৌধুরী নিজে জানিয়েছেন, ‘কথা বলতে পারি না বেশি। সুস্থ হয়ে উঠছি। দেশবাসীর কাছে দোয়া চাই। লেখালেখি করছি সাধ্যমতো। সবাই দোয়া করবেন।’
এদিকে জাতীয় ঐক্যফ্রন্টের দফতর বিভাগের দায়িত্বশীল জাহাঙ্গীর আলম মিন্টু জানান, ডা. জাফরুল্লাহ চৌধুরী বর্তমানে গণস্বাস্থ্য নগর হাসপাতালে অধ্যাপক ডা. ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মামুন মোস্তাফি এবং অধ্যাপক ডা. নাজিব মোহাম্মদের তত্ত্বাবধানে চিকিৎসাধীন আছেন।
তিনি আরও জানান, ডা. জাফরুল্লাহ চৌধুরীর ফুসফুসের সংক্রমণ আগের চেয়ে কমেছে। তাকে নিয়মিত অ্যান্টিবায়োটিক দেওয়া হচ্ছে। তার শারীরিক অবস্থা আগের চেয়ে আরও বেশি উন্নত বলে জানান জাহাঙ্গীর আলম। তিনি বলেন, ‘নিয়মিত কিডনি ডায়ালাইসিস করছেন জাফরুল্লাহ চৌধুরী। অক্সিজেন প্রয়োজন হয় না, তবে গলা ব্যথার জন্য কথা বলতে কষ্ট হয় তার।’
জাহাঙ্গীর আলম বলেন, ‘নিয়মিত খাওয়া দাওয়া আর লেখালেখি নিয়ে ব্যস্ত জাফরুল্লাহ চৌধুরী। হাসপাতালে বসে ‘করোনা বনাম বিশ্ব পুঁজিবাদ: ২০২০-২১ বাংলাদেশ বাজেট’ শীর্ষক আর্টিকেল লিখছেন। চিকিৎসাধীন অবস্থায় গণস্বাস্থ্যের স্থাপিত হাসপাতালসহ বিভিন্ন প্রতিষ্ঠানের খোঁজ-খবরও নিচ্ছেন তিনি।’
আইনিউজ/এসডিপি
আরও পড়ুন
জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
সর্বশেষ
জনপ্রিয়





















