ঢাকা
প্রকাশিত: ২১:৪১, ২০ জুন ২০২০
আদালতের ৮৩ জন কর্মকর্তা করোনা আক্রান্ত হয়েছেন
সারাদেশে করোনা আক্রান্তের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে। সকল ধরণের মানুষদের আক্রান্ত করছে এই প্রাণঘাতী ভাইরাস। ঠিক তেমনি আদালতের ৮৩ জন কর্মকর্তা এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন।
এদের মধ্যে অধস্তন আদালতের ২০ বিচারক, সুপ্রিম কোর্টের ২৪ কর্মচারী ও অধস্তন আদালতের ৫৯ কর্মচারী রয়েছেন। এ ছাড়া অধস্তন আদালতের দুজন কর্মচারী করোনাভাইরাসের উপসর্গ নিয়ে মারা গেছেন।
এ রোগের উপসর্গ নিয়ে আইসোলেশনে আছেন ছয়জন বিচারক। করোনায় আক্রান্ত একজন বিচারক নিবীড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন।
বিষয়টি নিশ্চিত করেছেন সুপ্রিম কোর্টের মুখপাত্র মোহাম্মদ সাইফুর রহমান। তিনি জানান, ভার্চুয়াল পদ্ধতিতে আদালতে বিচারকাজ পরিচালনা ও দায়িত্ব পালনের সময় তারা করোনা শনাক্ত হন।
তিনি জানান, ২২ মে প্রথম নেত্রকোনার জেলা ও দায়রা জজ শাহাজাহান কবির এবং মুন্সিগঞ্জের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বেগম রোকেয়া রহমান করোনাভাইরাসে আক্রান্ত হন। বর্তমানে তারা সুস্থ হয়ে কাজে যোগ দিয়েছেন।
এই মুহূর্তে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালের(সিএমএইচ) আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন লালমনিরহাটের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা জজ) ফেরদৌস আহমেদ।
এ ছাড়া ঢাকার বিশেষ জজ আদালত-৮ এর বিচারক (সিনিয়র জজ) বেগম শামীম আহমেদ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এবং জয়পুরহাটের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা জজ) মো. রুস্তম আলী রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
সাইফুর রহমান জানান, এই পাঁচ বিচারক ছাড়াও অধস্তন আদালতের অপর ১৫ বিচারক করোনাভাইরাসে আক্রান্ত হয়ে নিজ নিজ বাসায় চিকিৎসাধীন।
তিনি আরো জানান, আক্রান্ত বিচারক ও কর্মচারীদের চিকিৎসার বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট জেলার জেলা জজদের সুপ্রিম কোর্টের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে। তাদের সঙ্গে সুপ্রিম কোর্ট থেকে সার্বক্ষণিক যোগাযোগ রেখে প্রধান বিচারপতিকে তা অবহিত করা হচ্ছে।
আইনিউজ/এসডিপি
আরও পড়ুন
জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
সর্বশেষ
জনপ্রিয়





















