ঢাকা, শুক্রবার ০৪ সেপ্টেম্বর ২০২৬,   ভাদ্র ২০ ১৪৩৩

ঢাকা

প্রকাশিত: ২১:৫০, ২০ জুন ২০২০

করোনাভাইরাসে আক্রান্ত হলেন জ্যেষ্ঠ সংবাদিক আবেদ খান

সপরিবারে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন জ্যেষ্ঠ সংবাদিক ও দৈনিক জাগরণের সম্পাদক আবেদ খান । বিষয়টি নিশ্চিত করেছেন  সাংবাদিক আবেদ খান নিজেই।

তিনি বলেন, কয়েকদিন আগে থেকেই কিছু উপসর্গ দেখা দেওয়ায় নমুনা পরীক্ষা করতে দেই। এর ফলাফল আজ পেয়েছি। রিপোর্ট ‘পজিটিভ’ এসেছে।

তিনি আরও জানান, তার স্ত্রী, ছেলে ও ছেলের বউ এবং বাড়ির গৃহকর্মীও করোনায় সংক্রমিত হয়েছেন।

তবে শারীরিকভাবে তিনি সুস্থ আছেন জানিয়ে তিনি বলেন, ‘শারীরিক অবস্থা এখন আগের তুলনায় বেশ ভালো। হালকা জ্বর আছে। খাবারের স্বাদ পাচ্ছি না। এছাড়া অন্য কোনও উপসর্গ নেই। শ্বাসকষ্ট নেই।’

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়